নজরবন্দি ব্যুরোঃ ১০ মাস পর কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০,২২৯ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৪,৪৭,৫৩৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২৫ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৬৩,৬৫৫ জন। তবে কী ভারতে কমছে করোনার দাপট ?
আরও পড়ুনঃ Covid19 Update: নিম্নমুখী দেশের কোভিড সংক্রমণের হার, নতুন আক্রান্তের সংখ্যা ১১,২৭১
দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা কেরলে। দক্ষিণ ভারতের ওই রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৮৪৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ জনের। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৮৭৫ জন।
উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১২ জন। রাজধানী দিল্লীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬। ছত্তিসগড়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ জন। রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬। গুজরাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন। পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ১৭।
এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৪,০৯৬ জন। একদিনে করোনা আক্রান্তের হার কমেছে ১.১২ শতাংশে। টানা ৪২ দিন ধরে সক্রিয় রোগীর সংখ্যা ২ শতাংশের নীচে রয়েছে। এখন অবধি দেশে টিকাকরণ হয়েছে ১১২.৩৪ কোটি। চলতি বছরের মধ্যে দেশের ১০৮ কোটি প্রাপ্ত বয়স্কদের দুটি করে ডোজ দেওয়ার পরিকল্পনা সরকারের।
ভারতে কমছে করোনার দাপট, আপাতত স্বস্তি

হু প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রিয়েসাস জানিয়েছেন, এখনই বুস্টারের প্রয়োজন নেই। সারা বিশ্বে একাধিক দেশের মানুষ এখনও অবধি কোভিড টিকার প্রথম ডোজ পাননি। তাই এখনই বুস্টার দেওয়ার প্রয়োজন নেই। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি পার করেছে। কোভিডে মৃত্যু হয়েছে ৫১ লক্ষের বেশী মানুষের।



