নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ১০৯ রানে অলআউট হল একদা বিশ্ব চ্যাম্পিয়ান। আজ সকালে খেলতে নেমে মাত্র ২৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরা আজও ২ টি উইকেট তুলে নেন। সব মিলিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ শেষ করে দিয়ে একাই ৫ উইকেট দখন করেন তিনি। এই নিয়ে এক ইনিংসে অষ্টমবার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় তারকা পেসার।
আরও পড়ুনঃ বদলাতে চলেছে বইমেলার চেহারা, বিশেষ পরিকল্পনা গিল্ড কর্তৃপক্ষের
গতকাল শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান তুলেছিল। আজ সকালে তার সাথে ২৩ রান যোগ করতে সফল হয় তারা। এদিন সকালে একঘন্টাও উইকেটে টিকে থাকতে পারেনি শ্রীলঙ্কার টেলএন্ডারা। বুমরা ৫ উইকেট নেওয়া ছাড়াও ভাল বল করেন শামি এবং আশ্বিন। এদিন সকালে বুমরার ২ই উইকেটের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন দুটি উইকেট।

দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ৯ রান যোগ করার পরই এম্বুলডেনিয়াকে ১ রানের মাথায় ফিরিয়ে দেন বুমরা। তারপরই লকমলকে ৫ রানের মাথায় বোল্ড করেন অশ্বিন। কিছুক্ষণ টিকে থাকার চেষ্টা করেছিলেন ডিকওয়েলা। করেন ২১ রান। পরে তাকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন বুমরা। সব মিলিয়ে ভারতের প্রথম ইনিংসের ২৫২ রানের জবাবে ১০৯ রান তুলে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইন আপকে বেগ দিয়েছিল শ্রীলঙ্কার স্পিনাররা। তার সুদে আসলে জবাব দেন টিম ইন্ডিয়ার পেশাররা।
অষ্টমবার ৫ উইকেট নেওয়ার নজির বুমরার, টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত

শ্রীলঙ্কাকে ১০৯ রানে অল আউট করে ১৪৩ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। এই মুহুর্তে ৩১ ওভার খেলা হয়েছে। ৩১ ওভাবে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। রোহিত শর্মা ৪৬ রান করে আউট হয়েছেন এবং মায়াঙ্ক আগারওয়াল আউট হয়েছে ২২ রানের মাথায়। এখন ব্যাট করছেন, এইচ বিহারি ২৬ নট আউট এবং বিরাট কোহলি ২ নট আউট। এখন ২৪৯ রানে লিড করছে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে লঙ্কাবাহিনী কে দুরমুশ করে রানের পাহাড়ে চড়ে নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে ভারত।



