নজরবন্দি ব্যুরোঃ বছরের শুরুতে রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। যারফলে স্থগিত করে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারপরেই সকলের নজরে ছিল কলকাতা বইমেলা। শেষপর্যন্ত বাতিল হয় মেলার পুরনো সূচি। জানানো হয় অবস্থার উন্নতির ঘটলে চালু হবে বইমেলা। সেইমতো সমস্ত দিক বজায় রেখে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মেলা। আজ ৪৫তম কলকাতা বইমেলার শেষদিন। তবে আগামী বছর থেকে থাকবে আরও চমক। বদলাতে চলেছে বইমেলার চেহারা।
আরও পড়ুনঃ চরমে পৌঁছল রুশ আগ্রাসন, সেনার গুলিতে প্রান গেল ১ শিশুসহ ৭ জনের


উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সল্টলেকের সেন্ট্রাল পার্ককে বইমেলার স্থায়ী ঠিকানা হিসএবে গন্য করা হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গনের দায়িত্ব প্রদান করা হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে। সে কারনে মেলার পরিবেশকে আরও সুন্দর করে তুলতে ও যথাযথ পরিকাঠামো গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা শোনা গিয়েছে তাদের তরফে। যারফলে এবছরের থেকে আরো ভালোভাবে মেলা উপভোগ করতে পারবে সকল বইপ্রেমী মানুষ।
জানা গিয়েছে, আজ মেলার শেষেই গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসবে গিল্ড কর্তৃপক্ষ। তবে পরিকল্পনার প্রসঙ্গে গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে বলেন, এই মেলা প্রাঙ্গণটিতে গিল্ডের স্থায়ী একটি কার্যালয় তৈরির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও দমকলের জন্য বিশেষ কন্ট্রোল রুম তৈরি করার কথাও শোনা গিয়েছে। তবে এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যর নগরোন্নয়ন দপ্তর ও বিধাননগর পুরসভার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
বদলাতে চলেছে বইমেলার চেহারা, নয়া ভাবনা গিল্ডের

একই রকমভাবে তাদের নজরে রয়েছে মেলার প্রবেশ পথের দিকে। মূলত ৪ নম্বর ও ৫ নম্বর গেটের দিকে একটি আন্ডারপাস তৈরি করার ভাবনাও প্রকাশ পেয়েছে তাদের তরফে। আজ মেলা শেষের পর হাতে রয়েছে একটা বছর। এই সময়ের মধ্যেই সমস্ত কিছু খতিয়ে দেখে প্রাঙ্গনের ছোটোখাটো বদল আনতে মরিয়া গিল্ড গিল্ড কর্তৃপক্ষ।









