চরমে পৌঁছল রুশ আগ্রাসন, সেনার গুলিতে প্রান গেল ১ শিশুসহ ৭ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী। আজ ১৮ দিনে পদার্পণ করল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইতিমধ্যে রুশ গোলায় তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বহু শহর। প্রানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ। যুদ্ধ কবলিত শহর থেকে সেখানকার নাগরিকদের উদ্ধার করার জন্য ইউক্রেনের তরফে বিশেষ করিডরের ব্যবস্থা করা হলে সেখানে ও চরমে পৌঁছল রুশ আগ্রাসন।

আরও পড়ুনঃ Covid Update: কোভিড মোকাবিলায় অনেকটাই সুস্থ দেশবাসী, নেমেছে মৃতের সংখ্যা

সাধারনত যুদ্ধের নিয়মনীতি অনুসারে, বিশেষ করিডরে হামলা চালানোর অধিকার নেই হামলাকারীদের। কিন্তু কোনও কিছুই নাকি মানতে চাইছে না মস্কো। সেখানে নিজেদের শক্তি প্রদর্শন করল পুতিন সরকার। জানা গিয়েছে, রাজধানী থেকে প্রায় ৩৫/৩৬ কিলোমিটার দূরে অবস্থিত পেরেমোগা নাকে একটি ছোট্ট গ্রাম। গত শুক্রবার সেখানেই নাকি বিশেষ করিডরের মাধ্যমে স্থানীয়দের উদ্ধার কাজ চলাচ্ছিল ইউক্রেনী সেনা।

চরমে পৌঁছল রুশ আগ্রাসন, প্রান গেল একরত্তির 

রাশিয়া-ইউক্রেন কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে? | The Business Standard
চরমে পৌঁছল রুশ আগ্রাসন, সেনার গুলিতে প্রান গেল ১ শিশুসহ ৭ জনের

আচমকাই রুশ সেনাদের গুলিবিদ্ধ হন ৭ জন। যাদের মধ্যে ১ শিশু-সহ কয়েকজন মহিলা ও পুরুষ রয়েছেন। তড়িঘড়ি সকলের চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। গতকাল সকালেই প্রান হারায় সকলে। এছাড়াও নাকি আহত হয়েছেন অনেকে। যাদের চিকিৎসা এখনও চলছে। এই ঘটনা সামনে আসতেই নিন্দের ঝড় বয়ে গিয়েছে গোটা বিশ্বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত