নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। বর্তমানে কোভিড মোকাবিলায় অনেকটাই সুস্থ দেশবাসী।
আরও পড়ুনঃ হঠাৎই অসুস্থ ঋদ্ধি, শীঘ্রই হবে অস্ত্রোপচার
আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৩ হাজার ১১৬ জন। গতকাল যে সংখ্যাটি ছিল ৩ হাজার ৫০০ জনের কাছাকাছি। একইরকম ভাবে কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এইমুহূর্তে গোটা দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৯ জন। যারফলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে দেশের একাধিক রাজ্যে।
তবে সংক্রমণ কমতে থাকলেও সকলকে চিন্তায় রেখেছিল মৃত্যুরহার। তবে গতকালের থেকে অনেকটাই কমেছে সেই সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় প্রান হারিয়েছেন ৪৮ জন। যারফলে গোটা দেশে করোনায় মোট প্রান হারিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৮৫০ জন।
কোভিড মোকাবিলায় অনেকটাই সুস্থ দেশবাসী, তলানিতে সংক্রমণ

একইরকম ভাবে স্বস্তি দিয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গোটা দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার ৭২ জন। তার মধ্যে বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৫৯ জন। পাশাপাশি ৯৮.৭১ শতাংশে গিয়ে পৌঁছেছে সুস্থতার হার। যা দেখে কিছুটা চিন্তা মুক্ত থাকছেন চিকিৎসকরা।



