নজরবন্দি ব্যুরো: বর্তমান সময়ে গোটা দেশে কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে এই মুহূর্তে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮,৯৬১ জনের আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে। যা গতকালের তুলনায় ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে ঝুঁকি অনেকটাই কম।
আরও পড়ুনঃ রোগ প্রতিরোধে জানুন কাঁচা লঙ্কার অজানা গুন
যদিও সংক্রমণ রুখতে একাধিক রাজ্য এবং শহরগুলিতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখা যথেষ্ট জরুরি। তাই প্রোটিন খাবারের পাশাপাশি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য বেশকিছু খাবার ও নিজের পাতে রাখা জরুরি।
বলাবাহুল্য, মানব শরীরের অন্যান্য অংশে অক্সিজেন ও পুষ্টি সরবরাহের ক্ষেত্রে হিমোগ্লোবিন যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বোঝানোর কোনো অবকাশ নেই। তাছাড়া এই করোনা পরিস্থিতিতে শরীরে অক্সিজেনের মাত্রায় ভারসাম্য রাখা যথেষ্ট জরুরি। আর সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিয়মিত খাদ্যাভ্যাস। তাই উপযুক্ত খাদ্যের অভাব দেখা দিলেই ঘনিয়ে আসতে পারে বিপদ।
কারন মানব দেহে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হতে শুরু করলেই দেখা দিতে থাকে ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসে অসুবিধা ও রক্তাল্পতার মত একাধিক সমস্যা। প্রসঙ্গত একটি সমীক্ষা মারফত জানা গিয়েছে, বর্তমান সময়ে আয়রনের ঘাটতি দেশের মহিলা এবং শিশুদের মধ্যে নির্ণয় করা সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতিগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও রয়েছে আরো সমস্যা। তবে এই কোভিড পরিস্থিতিতে নিজের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে আজই নিজের পাতে রাখুন বেশ কয়েকটি খাবার।
করোনা আবহে শরীরের হিমোগ্লোবিন বাড়াতে, পাতে রাখুন এই সমস্ত খাবার
প্রথমত, নিজের খাবারের পাতে রাখতে পারেন পালং শাক। কারন এই সুস্বাদু ও শীতকালীন প্রধান খাবারটি ক্যালসিয়ামের পাশাপাশি আয়রনের একটি অন্যতম উত্স হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, আমড়ার বীজ ও পাতা ভিটামিন এ, বি, সির পাশাপাশি ক্যালসিয়ামের ও সাপ্লাই লাইন হিসেবে গন্য হয়। তৃতীয়ত, মুরগি কিংবা ছাগলের যকৃত অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য হিসেবে গন্য করা হয়। কারন এটি আয়রনের পাশাপাশি ভিটামিন বি এর সরবরাহ করে থাকে ব্যাপক পরিমাণে। তাই আর দেড়ি না করে, আজ থেকেই নিজের পাতে কিংবা ডায়েট চার্টের সঙ্গে যুক্ত করুন এই সমস্ত খাবার।



