নজরবন্দি ব্যুরো: বাড়ল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম! করোনার কারণে গতবছর অনেকদিন বন্ধ ছিল রেল চলাচল।আনলক পর্যায়ে গড়িয়ে ছিল রেলের চাকা। তবে রেল পরিষেবা করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়ার পর এখনও পর্যন্ত এই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও বহু রুটে বহু ট্রেন চলছে না।
আরও পড়ুনঃ IPS বনাম IPS এর লড়াই, এগিয়ে বিজেপি। ডেবরায় কোন অঙ্কে খেলছে তৃণমূল?


এরই মধ্যেই প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়াল রেল, যা সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ দেবে তা বলাই যায়। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলো ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে বাড়ানো হয়েছিল। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন-এসিতে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে এবং এসি ট্রেনে চার পয়সা করে ভাড়া বাড়ানো হয়।একধাক্কায় অনেকটাই বাড়ে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের ভাড়া।
এবার রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে বেড়ে হল ৩০ টাকা। কোথাও-কোথাও তা হতে পারে ৫০ টাকা পর্যন্তও। রেলের তরফ থেকে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, কিছু-কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও একধাক্কায় অনেকটা বাড়ছে। কিছু-কিছু রুটে ভাড়া বাড়ছে তিন থেকে পাঁচগুণ পর্যন্ত।
এতদিন পর্যন্ত যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, এখন থেকে সেই টিকিটের দাম বেড়ে হতে পারে ৩০ টাকা পর্যন্ত।তবে লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না। প্রসঙ্গত, রেলের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, করোনা কালে সাধারণ মানুষের যখন জীবিকা সংকট, তখন কেন বাড়ানো হচ্ছে ভাড়া?


বাড়ল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম! রেল জানিয়েছে, করোনা কালে স্টেশনে বা ট্রেনে যাতে অনাবশ্যক ভিড় না হয় এবং খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ যাতে ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রেল আরও জানিয়েছে,”এটা অস্থায়ী সিদ্ধান্ত। শুধু রেলস্টেশনগুলোয় ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



