নজরবন্দি ব্যুরোঃ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আবাহন এই সন্ধিক্ষণে পূর্ণতিথি! ভোর থেকেই শুরু তর্পণ। তাই চারিদিকে আনাগোনা শুরু, বাবুঘাট থেকে বাগবাজার সর্বত্রই পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। রাজ্যে এখনও কোভিড বিধি পালন করা হচ্ছে। সেজন্য প্রত্যেকেই মাস্ক পরে আসছেন এবং গঙ্গার ঘাটে যখন নামছেন মাক্স নির্দিষ্ট স্থানে খুলে রেখে ব্রাহ্মণদের কাছে গিয়ে তাদের যে নির্দিষ্ট আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করছেন বিধি মেনে!
আরও পড়ুনঃ দেবী পক্ষের প্রথম দিনেই যথেষ্ট নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ


আর আজ থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর পুজ উদ্বোধন। বুধবার মহালয়ার দিনে ৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টে থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। প্রথমে নজরুল মঞ্চে দলের মুখপত্র “জাগো বাংলা”র পুজো সংখ্যা প্রকাশ।

প্রতি বছর মহালয়ার দিন এই অনুষ্ঠান দিয়ে পুজোর কর্মসূচি শুরু করেন মমতা ব্যানার্জি। এরপর মোট ৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল ৪টের সময় নাকতলা উদয়ন সংঘ, ৪.৩০টেতে সেলিমপুর পল্লি, ৫টাতে বাবুবাগান, ৫.৩০টার সময় যোধপুর পার্ক ৯৫ পল্লি, ৬টার সময় যোধপুর পার্ক, ৬.৩০ টায় চেতলা অগ্রণী।



মহালয়া পিতৃপক্ষের অবসান
এদিন মুখ্যমন্ত্রী মহালয়া উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছে জানান, টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, ‘মহালয়ার মাধ্যমে বহুপ্রতীক্ষিত দুর্গোত্সবের সূচনা হল। এবার দিন গোনা শুরু। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ মহালয়া।’







