শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে আইপিএলের উদ্বোধন, বলিউডের একাধিক তারকা মাতাবেন চিদম্বরম স্টেডিয়ামের মঞ্চ

Inauguration of IPL: ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। বলিউডের একাধিক তারকা মাতাবেন এমএ চিদম্বরম স্টেডিয়ামের মঞ্চ। কিছুদিন আগেই ডব্লুপিএলের উদ্বোধনে শাহরুখ খান, শাহিদ কাপুররা পারফর্ম করেছেন।

আরও পড়ুন: এবছর আইপিএলে KKR এর ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন মেন্টর গৌতম গম্ভীর

ipl2 2

গতবারের অনুষ্ঠানে অরিজিৎ সিংরা ছিলেন। এবার থাকছেন অক্ষয় কুমার। সঙ্গে টাইগার শ্রফ। রয়েছেন সোনু নিগম আর এআর রহমানও। গানের পাশাপাশি থাকবে নাচের অনুষ্ঠান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

ipl1 1

স্বাভাবিকভাবেই এবারও যে জমকালো অনুষ্ঠান হবে, সেটা বলে দেওয়াই যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর হবে টস। প্রথম দিন খেলা শুরু হবে রাত ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরুর সময় কিছুটা দেরিতে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে আইপিএলের উদ্বোধন, বলিউডের একাধিক তারকা মাতাবেন চিদম্বরম স্টেডিয়ামের মঞ্চ

taiger

২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। বিসিসিআই কর্তারা বিরাট-ধোনির মহারণের আগে বলিউডের মহাসঙ্গম পেশ করবেন টিভির পর্দায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত