নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরশুমে চলেছে আমাদের ভরপুর খাওয়া দাওয়া। আর এই দেদার ঝাল মশলা ভাজাভুজি খাওয়ায় ফলে প্রায় আমাদের সকল বাঙালিরই মেদের পরিমাণ বেশ কিছুটা বেড়েছে। উঁচু হয়েছে ভুড়ির সীমারেখাও। কিন্তু এই ভুঁড়িনিয়ে তো আমরা আর সারা জীবন চলতে পারবনা। কারণ ভুঁড়ি যেরকম আমাদের সৌন্দর্যের হানি ঘটায়। এমন ভাবেই ভুড়ি কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব ক্ষতিকর। ভুড়ি ডেকে আনে আমাদের শরীরে একাধিক রোগের। যার মধ্যে রয়েছে ডায়েবেটিস, শ্বাসকষ্ট ইত্যাদি রোগ। এই ভুড়ি কমানোর জন্য ঘরোয়া উপায় এই কয়েকটি টিপস যদি মেনে চলতে পারেন। তাহলে নিঃসন্দেহে আপনার ভুঁড়ি অনেক অংশে কমে যাবে যাবে। আর এই টিপসগুলি ছেলে-মেয়ে উভয় লিঙ্গের জন্যই প্রযোজ্য। তাহলে জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুনঃ পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জেনে নিন কীভাবে খরচ ছাড়াই মিলবে সমাধান


১) যতটা সম্ভব বাড়ি তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাইরে তেল মশলাযুক্ত ভাজাভাজি খাবার গুলি থেকে বিরত থাকুন। বাড়ির খাবারের মধ্যেও অতিরিক্ত ঘি মাখন এগুলির ব্যবহার করবেন না। বাড়ির খাবার অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করবেন। পরিমাণ মতো খাবার খাবেন। এবং নিয়মিত সময়ে খাদ্য গ্রহণ করবেন।



২) যদি আপনার চা বা কফি খাবার অভ্যাস থাকে। তাহলে অতিরিক্ত চিনি যুক্ত করবেন না। এবং খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট এর পরিবর্তে প্রোটিন জাতীয় খাবার বেশি রাখবেন।

উৎসবের মরসুমে সকলেরই বেড়েছে ভুঁড়ি, কীকরে কমবে? জানুন বিস্তারিত
নিয়মিত শরীরচর্চা শুরু করুন। যদি জিমে যাবার সময় না পান তাহলে বাড়িতেই আপনারা শরীরচর্চা করে ফেলতে পারেন। শরীর চর্চার তালিকায় স্কিপিং, পুল আপ রাখতে পারেন। নিয়মিত যোগাও করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন। ডায়েট মানে কিন্তু খালি পেটে থাকা নয়। এতে বিপদ আরো বাড়তে পারে। যতটা সম্ভব ভরা পেটে থাকার চেষ্টা করবেন।








