Haircare Tips: পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জেনে নিন কীভাবে খরচ ছাড়াই মিলবে সমাধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লম্বা ঘন চুল কার পছন্দ নয়। কিন্তু কাজের তাগিদে আমাদের প্রতিদিন ছুটতে হয়। ফলে চুলের আলাদা করে যত্ন নেওয়ার সময় হয়না। কিন্তু এই কয়েকটি প্রাথমিক নিয়ম যদি মেনে চলেন। তাহলে আপনার চুলের সমস্যা অনেকাংশে মিটবে।

আরও পড়ুনঃ আলু ভাজা বেগুন ভাজা এসব অতীত, এবার ট্রাই করে দেখুন মটন ভাজা

নিয়মিত তুলে তেল দিন। তেল হচ্ছে চুলের খাদ্য। তাই সপ্তাহে অন্তত দুইদিন চুলে তেল দিন।

মাথায় ম্যাসাজ করুন। এক্ষেত্রে আপনি যেকোনো তেল ব্যবহার করতে পারেন। কিংবা ড্রাই ম্যাসাজও করতে পারেন। কারন মাথায় ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। ফলে চুলের গ্রোথ বাড়বে।

images 14 1

খাদ্যতালিকায় বদল আনুন। বাইরের খাবার তেল যুক্ত ফাস্ট ফুড খেলে যেমন ভাবে শরীরের ক্ষতি হয়। ঠিক তেমন ভাবেই ত্বক এবং চুলেরও ক্ষতি হয় তাই আপনি যদি সুন্দর চুল বা ত্বক পেতে চান তাহলে খাদ্যতালিকায় ফল, মূল, সবজি, প্রোটিন ইত্যাদি যুক্ত করুন।

বাজার চলতি যেকোনো ধরনের হেয়ার কেয়ার ব্যবহার করবেন না। কোন ভাল ব্যান্ডের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন।

পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জানুন টিপস
পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জানুন টিপস

মাথায় নিয়মিত জল দিন। কারন মাথার ত্বক নিয়মিত জল না দিলে তা শুষ্ক হয়ে যায় ফলে পরে সমস্যার সৃষ্টি হতে পারে। এর থেকে খুসকির মত সমস্যার উৎপত্তি হয়।

মাথায় একেবারেই লেবুর রস দেবেন না। বিভিন্ন অনলাইন ভিডিওতে এই পরামর্শ দেওয়া হয়। কিন্তু লেবুর রস ছুলে দিলে চুল পরে যাওয়ার মত সমস্যার সৃষ্টি হতে পারে।

পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জানুন টিপস

পুজোর আগে লম্বা ঘন চুল চাই! জানুন টিপস

মাথায় ব্যবহার করা চিরুনি রোজ পরিস্কার করুন। কারন দীর্ঘদিন ময়লা চিরুনি ব্যবহার করলে আপনার চুলে কিন্ত সমস্যার সৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন