অনিশ্চিত উচ্চমাধ্যমিকও, কঠিন সময়ে পরীক্ষা নিয়ে সংশয়ে সংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনিশ্চিত উচ্চমাধ্যমিকও, রজ্য জুড়ে পরিস্থিতি ভয়াবহ। দিনে দিনে বাড়ছে সংক্রমণ, রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন, এই অবস্থায় পরীক্ষা নিলেও তা কিভাবে সম্পন্ন করা যাবে সেই নিয়েই চিন্তায় সকল মহল। গতকালই মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে নির্দিষ্ট সূচীতে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। যার ফলে আপাতত স্থগিত রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফ থেকে জাননো হয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তবে যদি পরিক্ষা বাতিল হয়ও তাহলে কিভাবে নাম্বার দেবেন সেসব নিয়েও আলোচনা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  আর্জেন্ট কেসে ভেন্টিলেটর পাঠিয়েছে কেন্দ্র, ২ঘন্টা তেই বেশিরভাগ বিকল পাঞ্জাবে

তার পরেই আজ উচ্চমাধ্যমিক নিয়েও অনিশ্চিয়তা দেখা গেছে। এর আগে জানানো হয়েছিলো নির্দিষ্ট সময়েই অর্থাৎ ১৫ই জুন থেকেই হবে উচ্চ মাধ্যমিক শেষ হবে ২রা জুলাই। ৫৬টি বিষয়ে এ বছর প্রায় সাড় ৮ লক্ষ পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা রাজ্যে। করোনা কালের কারণে আগেই বলা হয়েছিল এবার বাইরের স্কুলে নয়, নিজেদের স্কুলেই পরীক্ষা দেবনে পরীক্ষার্থীরা। বদল হয়েছিলো সময়, ১০ টার পরিবর্তে ১২ টা থেকে হওয়ার কথা জানিয়েছিল সংসদ।  তবে আজ সংসদ জানিয়ে দিয়েছে মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে।

অনিশ্চিত উচ্চমাধ্যমিকও, পরবর্তীতে পরীক্ষা যখনই হোক, নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস আজ বলেছেন, ‘‘পরীক্ষা কখনওই পরীক্ষার্থীদের জীবনের থেকে দামি হতে পারে না।’’ সঙ্গে জানিয়েছেন মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবেই। কারণ আগে হবে মাধ্যমিক। এই বিষয়ে আপাতত রাজ্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছেন তাঁরা বলে জানানো হয়েছে সংসদের তরফ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন