নজরবন্দি ব্যুরোঃ আর্জেন্ট কেসে ভেন্টিলেটর পাঠিয়েছেন কেন্দ্র, অবস্থা ভাল নয় গোটা দেশের। করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে অসহায় ভারতে হাহাকার অক্সিজেনের, বেডের। অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন রোজ। সংক্রমণও ছড়াচ্ছে পাল্লা দিয়ে, বাড়ছে মৃত্যু মিছিল। পরিস্থিতি মোকাবিলায় চাহিদা অনুযায়ী কেন্দ্র থেকে ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে রাজ্য গুলিতে। পিএম কেয়ার্স ফাণ্ডের অর্থবরাদ্দে কেন্দ্রীয় সরকার পঞ্জাবের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় থাকা রোগীদের জন্য ভেন্টিলেটর পাঠিয়েছিল।
আরও পড়ুনঃ বিজেপির ভরাডুবির কারণ কী? বিশ্বভারতীর সেমিনারের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক-নিন্দা
পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রের তরফ থেকে পাঞ্জাবকে পাঠানো ৮০ টি ভেন্টিলেটরের মধ্যে ৭১ টিই পাঠানো হয়েছিলো ফরিদকোটের গুরু গোবিন্দ সিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কারণ ওই হাসপাতালের আগের ৩৯ টি ভেন্টিলেটরের মধ্যে ৩২ টি সচল, এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ওই হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩০০। তাই কেন্দ্রের কাছে বাড়িতে ভেন্টিলেটরের আবেদন জানানো হয়েছিল।
আর্জেন্ট কেসে ভেন্টিলেটর পাঠিয়েছে কেন্দ্র, কিন্তু হাতে পাওয়ার পরও সেগুলি কাজে লাগানো যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন সেগুলি ঘন্টাখানেক চলার পরেই বিকল হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন অত্যন্ত নিম্নমানের ভেন্টিলেটর গুলি চালু করার পরেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় সেগুলি রোগীদের দিলে হিতে বিপরীত হয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সেই কারণে ব্যাবহার করা যায়নি। সূত্রের খবর, পিএম কেয়ার্স ফাণ্ডের অর্থবরাদ্দে ওই ভেন্টিলেটরগুলি বানিয়েছে ‘আগ্ভা হেল্থকেয়ার’ নামে একটি সংস্থা।



