নজরবন্দি ব্যুরোঃ চার মাসের সর্বনিম্ন সংক্রমণ দেশে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পিক সময়ে দৈনিক সংক্রমণ ছিল কয়েক লাখের ঘরে। দিনে দিনে কিছুটা সুস্থ হচ্ছে পরিস্থিতি। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। এই অবস্থায় দেশবাসীকে সাময়িক স্বস্তি দিচ্ছে সংক্রমণ থেকে সুস্থতা সব হারই।
আরও পড়ুনঃ পাশের হার ১০০ শতাংশ, করোনা কালের মাধ্যমিকে ‘প্রথম’ স্থানে ৭৯ জন
তিন মাসের সর্বনিম্ন সংক্রমণ দেশে, গত কয়েকদিন ধরেই সংক্রমণের তালিকা ৪০ এর আসে পাশে ঘোরাঘুরি করলেও গত ২৪ ঘন্টায় প্রথম সংক্রমণ নেমেছে ৩০ হাজারের নীচে। এর আগে শেষ এই মাত্রার সংক্রমণ ছিল প্রায় চার মাস আগে।
চার মাসের সর্বনিম্ন সংক্রমণ, স্বস্তি বাড়াচ্ছে ঘরে ফেরার হার।

আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন এই সংখ্যা ধরে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। গত ২৪ ঘন্টায় কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় করোনা কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৩৭৪ জন মানুষ। তবে সবকিছুর মধ্যে সংক্রমণের গ্রাফের সঙ্গেই সম্মান স্বস্তি দিচ্ছে করোনার সুস্থতার হার। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। দেশে এই মুহুর্তে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন মানুষ, যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম।



