পাশের হার ১০০ শতাংশ, করোনা কালের মাধ্যমিকে ‘প্রথম’ স্থানে ৭৯ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাশের হার ১০০ শতাংশ, করোনা কালের মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আজ। আর তাতে দেখা গিয়েছে এই বছরের ফলাফলে ‘ফেল’ করেনি কেউ। বরং ৯০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে প্রথম বিভাগে।

আরও পড়ুনঃনাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি? রাত পোহালেই শিক্ষক নিয়োগের শুনানি ডিভিশন বেঞ্চে।

করোনার কঠিন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, আদেউ নেওয়া হবে কিনা সেই নিয়ে চিন্তায় ছিল রাজ্য সরকার। পরীক্ষার দিন ঘোষণার কথা বলা হলেও পরিস্থিতি বিচারে পিছিয়ে গিয়েছিল সরকার। তার পরেই ঠিক হয় নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আর দশমের স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে হবে মাধ্যমিকের মূল্যায়ন। সেই হিসেবেই নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা থেকে ৫০ শতাংশ এবং দশমের ইন্টারনাল থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

পাশের হার ১০০ শতাংশ, প্রকাশিত হল এই শিক্ষাবর্ষের মাধ্যমিকের ফলাফল।

পাশের হার ১০০ শতাংশ, করোনা কালের মাধ্যমিকে ‘প্রথম’ স্থানে ৭৯ জন
পাশের হার ১০০ শতাংশ, করোনা কালের মাধ্যমিকে ‘প্রথম’ স্থানে ৭৯ জন

আজ প্রকাশ হয়েছে ফলাফল। বাংলায় এবার মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল জানান। তার পরেই সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাচ্ছে পরীক্ষার্থীরা।

রাজ্যে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট ১০,৭৯,৭৪৯ জন শিক্ষার্থী। যেখানে গত বছরের পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ, সেখানে এবার তার গন্ডি ছাড়িয়ে পাশের হার নজিরবিহিন ভাবে ১০০ শতাংশ। এবছরের সর্বোচ্চ নাম্বার ৬৯৭ এবং রাজ্য জুড়ে একসঙ্গে ৭৯ জন পরীক্ষার্থী পেয়েছেন এই নাম্বার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর