নাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি? রাত পোহালেই শিক্ষক নিয়োগের শুনানি ডিভিশন বেঞ্চে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি? গুরুতর অভিযোগের শুনানি আগামীকাল। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে সচেষ্ট হয়েছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে আবার। সবার চোখ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ব আবার নতুন কোন মোড় নিতে চলেছে। মামলাকারীদের একাংশের দাবি যে গুরুতর বেনিয়ম সামনে এসেছে তা প্রমাণিত হলে আবার থমকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া। বদলে যেতে পারে ইন্টারভিউ তালিকা।

আরও পড়ুনঃ আন্দোলনের সলতে পাকাচ্ছেন কৃষকরা, অনুমতি মিললেই বসবেন সংসদ চত্বরে

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় মামলা করেছেন চাকরিপ্রার্থীরা। এতদিন জানা যাচ্ছিল চাকরিপ্রার্থীদের মূলত অভিযোগ ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর। কিন্তু সূত্রের দাবি, আরও বড় বিষয় মামলা পিটিশনে তুলে ধরেছেন প্রার্থীরা।

নাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি? রাত পোহালেই শিক্ষক নিয়োগের শুনানি ডিভিশন বেঞ্চে।

মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের কাছে প্রমাণ আছে ‘বহু চাকরিপ্রার্থীর প্রাপ্ত নাম্বার কে বাড়িয়ে লিস্টে অন্তর্ভূক্ত করা হয়েছে!’ সেই সম্পর্কিত নথিও পেশ করা হয়েছে আদালতে। আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, দিনের শেষে চাকরি প্রার্থীদের একটাই দাবি তা হল স্বচ্ছতার সাথে নিয়োগ। একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না পড়ে তালিকা থেকে।

একদিকে যখন শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া তখন ডিভিশন বেঞ্চ অপেক্ষায় রয়েছে আগামীকালের মামলা ওঠার। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামীকাল, ২০ জুলাই সকাল ১১টায় এই মামলার শুনানি হবে। নাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি হয়েছে কি হয়নি ফয়সালা আগামীকাল। এদিকে কোমর বেঁধে নামছে স্কুল সার্ভিস কমিশনও। একদিকে যেমন মামলা লড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তেমনই অন্য দিকে চালু আছে নিয়োগ প্রক্রিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর