নজরবন্দি ব্যুরোঃ আন্দোলনের সলতে পাকাচ্ছেন কৃষকরা, অনুমতি মিললেই বসবেন সংসদ চত্বরে। গত বছরের কৃষি আইন বিলের রেশ কমেনি একটুও, শীত গ্রীষ্ম উপেক্ষা করে দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে বসেছিলেন দিল্লির রাজপথে। গোটা দেশের মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। পাশে দাঁড়িয়েছিল সরকার বিরোধী সব দল। লাগাতার বৈঠক হয়েছিল সরকার পক্ষের সঙ্গে। তবে তাতেও আসেনি সমাধান।
আরও পড়ুনঃ রুটিন বদলাবে কর্তৃপক্ষ, অন্যথায় বৃহত্তর আন্দোলনের বার্তা পড়ুয়াদের
করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে আন্দোলনের ঝাঁঝে কিছুটা ভাটা পড়লেও রেশ যে ফুরোয়নি তার আন্দাজ পাওয়া গিয়েছিল আগেই। দিন কয়েক আগেই হুঁশিয়ারি এসেছিল সংসদের অধিবেশন শুরু হলে ফের আন্দোলনে বসবেন তাঁরা। তার মাঝে যদি বৈঠকে সমাধান আসে তাহলে পিছিয়ে আসবেন বিক্ষোভ সূচী থেকে।
আন্দোলনের সলতে পাকাচ্ছেন কৃষকরা, সংসদের সামনে বসতে চান শান্তিপূর্ণ বিক্ষোভে।

বৈঠকে আসেনি কোন সমাধান। আর তার পরেই ফের আন্দোলনের সলতে পাকাচ্ছেন কৃষকরা। সূত্রের খবর পূর্ব পরিকল্পনা মতোই সংসদ অধিবেশন চলাকালীন প্রত্যেক দিন সংসদ ভবন ঘেরাও করে শান্তিপূর্ণ অবস্থান করবেন ২০০ জন করে কৃষক। আজ, সোমবার সংসদ চত্বরে আন্দোলনের অনুমতি চাইতে ৯ কৃষকের একটি দল সাক্ষাৎ করে দিল্লি পুলিশের সঙ্গে।
অনুমতি চেয়েছেন আন্দোলনের। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, বিহার সহ একাধিক রাজ্যের কৃষকরা অংশ গ্রহণ করবেন বিক্ষোভ সূচীতে। এমনিতেই বিরোধী দলগুলি সংসদের ভেতরে প্রশ্ন তুলবে কৃষি আইন বিল নিয়ে, আর অনুমতি মিললেই বাইরে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। ওয়াকিবহাল মহলের মতে এতে ঘরে বাইরে সমান চাপে পড়বে কেন্দ্র সরকার।



