নজরবন্দি ব্যুরোঃ রুটিন বদলাবে কর্তৃপক্ষ, মিলেছে আশ্বাস। তবে সমাধান না পেলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিয়েছে পড়ুয়ারা। বেশ কয়েকদিন ধরে চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবি নিয়ে বিক্ষোভ। পরিস্থিতি বিবেচনা করা আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক অনিক দে জানিয়েছেন বিশবিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের নানা সমস্যা সমাধানের জন্য CUSU র পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছিল।
আরও পড়ুনঃ ঈদে লকডাউন শিথিল কেরলে, রেড রোডে নামাজ বন্ধে দুঃখ নেই বাংলায়
সেইখানে প্রচুর ছাত্র ছাত্রী নানা সমস্যা লিপিবদ্ধ করেন। এই সমস্যাগুলি নিয়ে বিবেচনা করে দেখবেন কর্তৃপক্ষ। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল পর্যাপ্ত অনলাইন ক্লাস এবং সিলেবাস শেষ না করে স্নাতক স্তরে চূড়ান্ত সেমস্টারের পরীক্ষা একই দিনে ফেলা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রেশনের সমস্যা, সর্বস্তরে ফি মুকুব, বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশের অবাধ আনাগোনা বন্ধের দাবি।
সোমবার CUSU র তিন সদস্যের প্রতিনিধি দল, প্রো ভিসি ও কন্ট্রোলারের সঙ্গে দেখা করে। দিনকয়েক আগে এই সাক্ষাৎকার নিয়েই রণক্ষেত্র হয়ে উঠেছিল কলেজ স্ট্রিট চত্বর তবে এইদিন সাক্ষাৎ মিলল নির্বিঘ্নে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ৬ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি নিয়ে পুনরায় নোটিস দেবে বিশ্ববিদ্যালয় পক্ষ। রুটিন বদলানোর আশ্বাস কর্তৃপক্ষের, সমাধান না পেলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে পড়ুয়ারা।
রুটিন বদলাবে কর্তৃপক্ষ, টানা আন্দোলনে মিলেছে আশ্বাস।

এ ছাড়া রেজিস্ট্রেশন ও ফি মূকুব সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনা হবে বলে আশ্বাস দেওয়া হয়। CUSU র আহ্বায়ক অনিক দে জানিয়েছেন তারা আশা করছে বৃহস্পতিবারের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ নাহলে বৃহত্তর আন্দোলনে শামিল হবে পড়ুয়ারা।



