চীনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ পাক প্রধানমন্ত্রী ইমরান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চীনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ পাক প্রধানমন্ত্রী ইমরান। কথায় বলে চীনা জিনিষের কোনও গ্যারান্টি নেই। যখন তখন খারাপ হতে পারে। বাস্তবে দেখা যাচ্ছে চীনা ভ্যাকসিনের ও কোন গ্যারান্টি নেই। সে আপনি কোন দেশের সুপ্রিমোই হন না কেন।

আরও পড়ুনঃ ভবানীপুরে বিক্ষোভ টালিগঞ্জের BJP প্রার্থী ঘিরে! মমতার ‘বিলো দ্যা বেল্ট’ রাজনীতি দেখছে বাবুল

এমনই ঘটেছে চীনের ভাই বলে পরিচিত চীনের আদরে বড় হয়ে ওঠা পাকিস্তানে। তাও আবার যার তাঁর নয় দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের। জানা গেছে করোনা টীকা নেওয়ার দুই দিনের মধ্যে তিনি করোনা পসিটিভ হয়েছেন। যার পর এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে গেল। পাক স্বাস্থ্যমন্ত্রী ফয়সল সুলতান ট্যুইট করে জানিয়েছেন, ইমরান খান করোনা পসিটিভ। আপাতত তিনি বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন। কোন শারীরিক অসুবিধা নেই। প্রসঙ্গত ১৮ মার্চ চিনের ভ্যাকসিন সিনোফার্ম এর প্রথম ডোজটি নেন তিনি।

প্রথম ডোজটি নিয়ে সমগ্র দেশবাসীকেও নেওয়ার আবেদন করেন ইমরান যাতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে না যায়। সকলকে করোনা বিধি মেনে চলারও আবেদন করেন তিনি। দুঃখের বিষয় তাঁর আবেদন ও ভ্যাকসিন নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তিনি নিজেই করোনা পসিটিভ হয়েছেন। যে ভ্যাকসিন নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন সেই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গোটা দেশবাসী প্রশ্ন তুলবে সেটাই স্বাভাবিক।

চীনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ পাক প্রধানমন্ত্রী ইমরান। এখন দেখার নিজেদের ভ্যাকসিন দিয়ে প্রিয় পরশি দেশের প্রধানমন্ত্রীর আক্রান্ত হওয়া আটকাতে না পারা নিয়ে কি অজুহাত দেয় চীন। কারণ পাকিস্তান সহ গোটা বিশ্বের প্রশের মুখে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত