ভবানীপুরে বিক্ষোভ টালিগঞ্জের BJP প্রার্থী ঘিরে! মমতার ‘বিলো দ্যা বেল্ট’ রাজনীতি দেখছে বাবুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রার্থী নন তিনি ওই কেন্দ্রের, তবে বিক্ষোভ পিছু ছাড়েনি তাতে কোনো ভাবেই। টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়, বিক্ষোভের মুখে পড়েছেন ভবানীপুরে গিয়েও। তৃতীয় চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কয়েকদিন আগেই। আর তারা পর থেকেই নজিরবিহীন ভাবে বিক্ষোভ দেখাচ্ছে দলের কর্মী সমর্থকরা। রাজ্যের একাধিক স্থানে বিজেপি এবার প্রার্থী দিয়েছে অন্যদল থেকে আসা নেতা মন্ত্রীদের। তাতেই ক্ষুব্ধ দলের আদি বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সভায় জনসমাগম হচ্ছেনা আগের মতো।

আরও পড়ুনঃ তৃণমূলের থেকে দলকে বাঁচান! দিলীপকে চিঠি, দেবশ্রীকে ফোন বিজেপি নেতার।

বিক্ষোভে জ্বলছে বিজেপি কার্যালয়, আমরণ অনশন শুরু হয়েছে সিঙ্গুরে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই অস্বস্তিতে পড়ছে। তার মধ্যেই বিজেপি নেতাদের ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সমর্থকেরাও। নন্দীগ্রামে নিজের খাসতালুকে বিক্ষোভের মুখে পড়েছেন খোদ শুভেন্দু অধিকারী। এবার সেই বিক্ষোভের আঁচ পৌঁছালো ভবানীপুরে, বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র কাছে। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে এক ধাবায় খেতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। আর সেখানেই ঘটে বিপত্তি।

তাঁকে দেখেই তৃণমূলের সমর্থকেরা শুরু করেন স্লোগান দিতে। মুহূর্তে চারপাশে স্লোগান ওঠে “খেলা হবে”। উত্তর কলকাতার যুব তৃণমূল সেক্রেটারি ওয়াসিম আহমেদের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছিল এবং সেই প্রেক্ষিতে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের আগে হাতে মাত্র আর ৭ দিন বাকি। নিজেদের মতো করে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিজেপির তৃণমূল সকল দলের কর্মীরাই। কোমর বেঁধে প্রচারে নেমেছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রতিপক্ষ তৃণমূলের অরূপ বিশ্বাস।

প্রচারের পর ভবানীপুরের হরিশ মুখার্জী রোডের এক ধাবায় খেতে গিয়েছিলেন বাবুল, আর সেখানেই আচমকা তাঁকে ঘিরে স্লোগান, তোলেন তৃণমূলের কর্মীরা। অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। খাবার শিকেয় তুলে তখনই খিদে পেটে এলাকা ছাড়েন বিজেপি নেতা। ঘটনার পরই শাসক দলকে কটাক্ষ করেছেন বাবুল। তাঁর বক্তব্য বলবন্ত সিং ধাবায় নামার আগেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের সমর্থকেরা। সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন উত্তর কলকাতা যুব তৃণমূলের সম্পাদক ওয়াসিম আহমেদের বিরূদ্ধে।

বাবুলের মতে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের “below the belt” রাজনৈতিক আচরণের ইঙ্গিত। তবে প্রতিবারের মতোই, শাসক দলকে ২রা মে’র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেছেন এইসব খেলা দেখা যাবে ফলাফল প্রকাশের পর। ঘটনায় কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ঘটনার একদিনের মাথায় কমিশনের তরফ থেকে ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন