Israel-Palestine War: রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ২৬ শে অক্টোবর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ১৯ দিন পার হল। প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাসের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমে পড়েছে ইজরায়েল। আর এই যুদ্ধের ফলে কিন্তু বিশ্বব্যাপী হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যুদ্ধের প্রভাব ঠিক কতটা পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে? কি বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ কান কাটলে মাথা আসবেই! জ্যোতিপ্রিয়ের গ্রেফতারিতে বিস্ফোরক সুকান্ত

ইজরাইলের ওপর হামাসের হামলার পরেই যুদ্ধের দামামা বেজে গিয়েছে পশ্চিম এশিয়ায়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে পাল্টা প্রত্যাঘাত করেছেন হামাস বাহিনীর ওপর। ইতিমধ্যেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। দাম বাড়ছে অপরিশোধিত তেলের।

রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?

প্রথমেই বলে রাখা ভালো, পশ্চিম এশিয়ার এই যুদ্ধের প্রভাব কিন্তু ভারতীয় অর্থনীতিতে বেশ ভালোভাবেই পড়তে চলেছে। কারণ, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ফলে তেলের দাম বাড়লে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। তেলের দাম বাড়ার অর্থ হল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও পাল্লা দিয়ে বাড়বে। আর এই মূল্যবৃদ্ধি কিন্তু ভারতের অর্থনীতিকে বেশ দুর্বল করে দিতে পারে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইজরাইল-হামাসের এই যুদ্ধে যদি সরাসরি ইরান যোগদান করে তাহলে তেলের দাম আরও বাড়বে। এর আগেই সৌদি আরব এবং রাশিয়া জানিয়েছিল তারা প্রতিদিন ১৩ লক্ষ ব্যারেল করে তেল কম রপ্তানি করবে। ভারত যেহেতু আমদানিকৃত তেলের উপরই নির্ভরশীল তাই তেলের দাম বাড়লে ভারতের আমদানি খরচও বাড়বে এবং সেক্ষেত্রে বাজারের অন্য পণ্য জিনিসগুলির দাম প্রচুর পরিমাণে বাড়তে পারে।

রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?

অর্থনৈতিক বিশেষজ্ঞরা আরও বলেছেন, ব্যারেল প্রতি তেলের দাম ১০ ডলার করে বৃদ্ধি পাওয়ার অর্থ ভারতের মূলধন ঘাটতি ০.৫% করে বৃদ্ধি পাওয়া। অন্যদিকে, আবার তেলের দাম বাড়লে রিজার্ভ বাঙ্ককে সুদবৃদ্ধি করতে হতে পারে। সেক্ষেত্রে আবার মুদ্রাস্ফীতির সম্ভাবনা রয়েছে। তেলের দাম বাড়লে ভর্তুকিও বৃদ্ধি করতে হবে ভারত সরকারকে। সেক্ষেত্রে আবার রাজস্ব টান পড়তে পারে।

রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?

এশিয়ায় ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক সঙ্গী হল ইজরায়েল। এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের তরফ থেকে কোনও বাড়তি সাহায্য পাবে না ভারত এবং এই যুদ্ধ যদি চলতে থাকে তবে আগামী দিনে বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই একটা চরম সংকট দেখা দিতে পারে সব দেশেই।

রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?
রক্তক্ষয়ী যুদ্ধের ১৯ দিন পার, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর