নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনকে সামনে রেখে NDA তথা মোদী সরকারের বিরুদ্ধে দিন প্রতিদিন সুর চড়াচ্ছে ২৬ বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে তৈরি জোট ‘ইন্ডিয়া’। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ‘প্রত্যাবর্তন’-এর গর্জন শোনা গিয়েছিল মোদীর কণ্ঠেও।
আরও পড়ুন: সেই দিন রাতে হস্টেলে কী ঘটেছিল সেই পড়ুয়ার সাথে? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে


কিন্তু, আজকের দিনে দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে জয়ী হবে কোন রাজনৈতিক দল? ‘দ্য টাইমস নাও ইটিজি’ সার্ভেতে উঠে এল নয়া তথ্য। নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে ভাষণের একদিন পরেই সামনে এসেছে এই সার্ভে রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে এখন যদি নির্বাচন হয় তাহলে বিজেপি তথা নডিএ-র ঝুলিতে আসতে পারে ২৯৬ থেকে ৩২৬টি আসন।

যা সংখ্যাগরিষ্ঠতার রেখার অনেকটাই ওপরে। ২০১৯ সালের লোকসভায় অবশ্য NDA পেয়েছিল ৩৫৩ টি আসন। সেদিন থেকে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আসন সংখ্যা কমতে পারে তাদের। অপর দিকে সার্ভে থেকে প্রাপ্ত তথ্য বলছে তিনটি দক্ষিণের রাজ্যে ভালো ফলাফল করতে পারে বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া।


এই রাজ্যগুলি হল- কর্নাটক, তামিলনাডু এবং কেরালা। তামিলনাড়ুতে ৩০ থেকে ৩৪টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। কর্ণাটকে ১৮ থেকে ২০ টি আসন পেতে পারে বিরোধী জোট। বিরোধী জোট ভাল ফল করতে পারে মহারাষ্ট্র ও বিহারে। আমাদের রাজ্য পশ্চিম বঙ্গে ভাল ফল করবে তৃণমূল। বলছে সমীক্ষা।

তবে আগের চেয়ে আসন কমতে পারে মমতার দলের। এখুনি ভোট হবে বাংলা থেকে ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৬ থেকে ১৮টি আসন। অপর দিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বাংলায় ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে। যার বেশিরভাগটাই পাবে তৃণমূল। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল।
এখনই ভোট হলে কে জিতবে NDA না INDIA? বাংলায় কত আসন পাবে BJP? সমীক্ষার ফলাফল প্রকাশ্যে

পাশাপাশি জঙ্গলমহলেও ভালো ফল হয়েছিল তাদের। তবে জঙ্গলমহলে সাম্প্রতিককালে জমি হারিয়েছে বিজেপি। তবে তার প্রভাব লোকসভা ভোটে পড়বে না বলেই ইঙ্গিত সমীক্ষার। সব মিলিয়ে এক্ষুন লোকসভা নির্বাচন হলে দেশের কুর্সিতে ফের মোদীর প্রত্যাবর্তন হতে পারে বলে উঠে আসছে এই সমীক্ষায়।







