নজরবন্দি ব্যুরো: যাদবপুর হস্টেলে কী ঘটেছিল সেই রাতে? পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ! পুলিশের দাবি, সেদিন রাতে নৃশংস ব়্যাগিং হয় মৃত পড়ুয়ার সঙ্গে। তাঁকে দিয়ে জোর করে চিঠি লেখানো থেকে বিবস্ত্র করে ঘোরানো, কী না ঘটে গিয়েছে !
আরও পড়ুন: আজ যাদবপুরে শুভেন্দু, যোগ দেবেন ABVP-র প্রতিবাদ কর্মসূচিতে
সেই সঙ্গে পুলিশের সন্দেহ, মাত্র ৯ জন নয়, এই ঘটনায় যুক্ত আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, সেই রাতে ১০টা ৫ মিনিটে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করেন একজন। জানান, পরিচয় পর্বের সময় একজন ছাত্র অস্বাভাবিক আচরণ করছেন।

এই খবর পেয়েই হস্টেল সুপারকে ফোন করেন ডিন অফ স্টুডেন্টস। বিষয়টি খতিয়ে দেখতে বলেন। কিন্তু এর মাঝেই বন্ধ ঘরের ভিতরে চলছিল অমানুষিক অত্যাচার। নির্যাতন শুরু হয় ৪ তলার একটি ঘরে। এরপর ৩ তলার একের পর এক ঘরে এনে ইন্ট্রো নেওয়া শুরু হয়। নগ্ন করে ‘ইন্ট্রো’ নেওয়া হয়।
সেই দিন রাতে হস্টেলে কী ঘটেছিল সেই পড়ুয়ার সাথে? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে

১ ঘণ্টা ৩৪ মিনিট ধরে চলেছিল চরম শারীরিক ও মানসিক নির্যাতন। রাত ১১টা ৪৫ মিনিটে হস্টেলের নিচে প্রথম বর্ষের পড়ুয়াকে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ৯ তারিখের আগের দিনও হয়েছিল র্যাগিং, পরের দিনও হয় অত্যাচার। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম করে চিঠি লেখানোয় মুখ্য ভূমিকা ছিল সৌরভ-সপ্তকের।




