‘স্বাস্থ্যসাথীর বিরোধী নই, সুযোগ পেলে আমিও কার্ড করব’: দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘স্বাস্থ্যসাথীর বিরোধী নই, সুযোগ পেলে আমিও কার্ড করব’: দিলীপ ঘোষ। গতকাল থেকেই পরিবারের বেশ কয়েকজন স্বাস্থ্যসাথী কার্ড করানোয় লাগাতার শাসকদলের কটাক্ষের মুখে পড়তে হতে হচ্ছিল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। এর মধ্যেই নানাবিধ প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছিল তাঁকে। এই পরিস্থিতিতে খানিকটা অন্যরকম সুর শোনা গেল মেদিনীপুরের সাংসদের গলায়।

আরও পড়ুনঃ‘গোপন মেসেজ ১০০ শতাংশ সুরক্ষিত থাকবে’ চাপের মুখে জানালো হোয়াটসঅ্যাপ!

তিনি বললেন, তিনি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধী নন। প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’’ পাশাপাশি নিজের অবস্থানেও অনড় থেকে তিনি এদিন বলেন, “কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে?”

উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি, দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রামে গোপীবল্লভপুর কুলিয়ানা গ্রামে। এখনও সাংসদের মা, ভাই-সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। ভাই হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তাই স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের পাশাপাশি তাঁর ভাইদের গলায়ও সর্বদাই শোনা যায় মুখ্যমন্ত্রী বিরোধী সুর। ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের পাশাপাশি তাঁর ভাইদের গলায়ও সর্বদাই শোনা যায় মুখ্যমন্ত্রী বিরোধী সুর। ফলে, পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানারকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

‘স্বাস্থ্যসাথীর বিরোধী নই, সুযোগ পেলে আমিও কার্ড করব’: দিলীপ ঘোষ। তৃণমূলের তরফে সরাসরি আক্রমণ করা হচ্ছে দিলীপ ঘোষকেও। এবিষয়ে হীরক ঘোষ জানিয়েছেন, তাঁর স্ত্রী ও বাকি সদস্যরা কবে গিয়েছিলেন তা তাঁর জানা ছিল না। কারণ, তিনি গ্রামে ছিলেন না। তবে এবিষয়ে এখনও সুকেশ ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর