নজরবন্দি ব্যুরোঃ দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি। শুক্রবার আদালতে প্রবেশের মুখে জানালেন বগটুই গ্রামের নৃশংস হত্যার অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। সূত্রের খবর, ঘটনার দিন কোথায় ছিলেন আনারুল? ওই দিন কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তিনি? সেটাই জানতে চায় পুলিশ।
আরও পড়ুনঃ সময়িক স্বস্তি ইমরানের, হয়তো আগামী সোমবার পর্যন্ত তিনি পাক প্রধানমন্ত্রী!
বাগটুই গ্রামে নৃশংস হত্যার ঘটনায় রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নির্দেশের পরেই আনারুলের বাড়ি ঘিরে ফেলল পুলিশ। এরপরেই বাড়ির অন্যান্য সদস্যদের নামিয়ে গোটা বাড়ি তল্লাশি শুরু হয়।

দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি, জানালেন আনারুল

বৃহস্পতিবার বাগটুই গ্রামে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে। সেদিন আনারুল পুলিশকে কেন খবর দেয়নি? তাঁকে জিজ্ঞাসার জন্য গ্রেফতার করা হবে। আনারুল সঙ্গে সঙ্গে পুলিশ পিকেটিং দিলে এই ঘটনা ঘটত। বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাই নিহতদের পরিবারকে সুরক্ষা দিতে হবে। আহতদের পুরো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জানান মুখ্যমন্ত্রী।



