KMC ELECTION 2021 : ‘দুঃসময়ে মানুষের পাশে ছিলাম এটা তাঁরই প্রতিফলন’, নজরবন্দি কে জানালেন সৌরভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে। সেইমত আজ ছিল তার ফলাফল ঘোষণা। উল্লেখ্য, অন্যান্যবারের  মতো এবার ও নিজেদের দলের তাবড় তাবড় নেতাদের পাশাপাশি বহু নতুন মুখ কে সুযোগ দিয়েছিল ঘাসফুল শিবির। যেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু, শশী পাঁজা কন্যা পূজা পাঁজা সহ স্থান পেয়েছে আরও অনেকেই। এবার সেই সুযোগ কে কাজে লাগিয়েই কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে ঘাসফুল ফোটালেন সৌরভ।

আরও পড়ুনঃ KMC Election 2021 Live: ফলাফলের ট্রেন্ডে এগিয়ে তৃণমূল, কোন ওয়ার্ডে জয়ী কারা?

উল্লেখ্য, গতবারের পুরভোটের নিরিখে কার্যত বিজেপির দখলে চলে গিয়েছিল এই ৮৬ নম্বর ওয়ার্ড। যারফলে এবারের এই নির্বাচনে কার্যত চ্যালেঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এই ওয়ার্ড। সেখান থেকেই এবার প্রায় ৩ হাজার ৮৮৩ ভোটে জয় লাভ করে গেরুয়া ডেরায় ঘাসফুল ফোটালেন চন্দ্রিমা পুত্র।

গত পুরভোটে এই ওয়ার্ড থেকে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী তিস্তা বিশ্বাস। কিন্তু কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। যারফলে এই কেন্দ্র থেকে তাঁর স্বামী গৌরব বিশ্বাস কে প্রার্থী করার কথা থাকলেও তাঁকে নিয়ে মতবিরোধ দেখা দেয় একাধিকবার। সেইকারনে নির্দল প্রার্থী হিসেবেই লড়াই করেছিলেন তিনি। তবে সেসবে নজর না দিয়ে নিজের লক্ষ্যেই অবিচল ছিলেন সৌরভ।

‘দুঃসময়ে মানুষের পাশে ছিলাম এটা তাঁরই প্রতিফলন’,বললেন সৌরভ

No description available.
‘দুঃসময়ে মানুষের পাশে ছিলাম এটা তাঁরই প্রতিফলন’, নজরবন্দি কে জানালেন সৌরভ

নজরবন্দি কে একান্ত সাক্ষাৎকারে সৌরভ বলেন, ভোটের ময়দানে প্রথম হলেও রাজনীতির ময়দানে তিনি রয়েছেন বহুদিন ধরেই। তবে গতবারের নিরিখে এই ওয়ার্ডে লড়াই কতটা চ্যালেঞ্জের ছিল প্রশ্ন করায় তিনি বলেন, এই বছর এই ওয়ার্ড থেকে জয় পাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে উঠেছিল তবে দেবাশীষ কুমারের সহযোগীতায় এই লড়াই আমার কাছে যথেষ্ট সহজ হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, গত লকডাউন ও আম্ফানের মত পরিস্থিতিতে যেভাবে সাধারন মানুষের পাশে থেকেছি মানুষের সহযোগীতা করেছি তাঁরই প্রতিফলন আজকের এই জয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর