নজরবন্দি ব্যুরোঃ আজ দুপুরে নির্ধারিত সূচি অনুযায়ী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, আমলা সহ ভারপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা। মূলত সেখানেই যাচ্ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু ভিআইপি রোডের রঘুনাথপুর এলাকায় পৌঁছতেই দেখা দেয় বিপত্তি।
আরও পড়ুনঃ Durga Puja 22: এবারের দুর্গোৎসব সেলিব্রেশন হবে এক মাস ধরে, পরিকল্পনা মুখ্যমন্ত্রীর
হটাৎ করেই পিছন দিক থেকে পাইলটকার কে ধাক্কা দেয় একটি গাড়ি। যারফল স্বরূপ একের পর এক ধাক্কা লাগে বেশ কয়েকটি গাড়িতে। অল্পের জন্য রক্ষা পান রাজ্যের খাদ্যমন্ত্রী। তবে পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কিছু সময়ের জন্য ব্যাহত হয়ে যায় সেই রোডের যানচলাচল পরিষেবা।
সুস্থ আছি, বললেন রথীন ঘোষ

এই প্রসঙ্গে ফোন কলে নজরবন্দি কে রথীন ঘোষ জানান, প্রথমে হটাৎ করেই একটি গাড়ি এসে পাইলটকার ধাক্কা মারে। তারপরে আচমকাই সেই পাইলটকার টি দাঁড়িয়ে যেতেই সোজা গিয়ে পাইলট কারকে ধাক্কা মারে আমার গাড়ি। তবে গাড়ির ব্যাপক ক্ষতি হলেও আমি সুস্থ আছি। জানা গিয়েছে, এই ঘটনার পরেই তরিঘড়ি করে খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। তারপর ঘটনাস্থলে পৌঁছে সেই ঘাতক গাড়িটি কে আটক করে পুলিশ।



