স্থিতিশীল মহম্মদ সেলিম, ভেন্টিলেশনে শ্যামল চক্রবর্তী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এই সংবাদে তাঁর অনুগামী ও পার্টি কর্মীরা উদ্বিগ্ন। কিন্তু ভয় পাওয়ার কারণে নেই। ভালো আছেন সিপিএম নেতা।

আরও পড়ুনঃ করোনার দাপট অব্যাহত রাজ্যে, আজ আক্রান্ত ২ হাজার ৭৫২ জন।

মঙ্গলবার ওই বেসরকারি হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা পজিটিভ হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। তাঁর লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। তবে এখন তাঁর দেহে একশো শতাংশ অক্সিজেন যাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ক্রিটিক্যাল কেয়ায় ইউনিটের চিকিত্সকদের একটি টিম তাঁর ওপরে নজর রাখছেন।অন্যদিকে, বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীও করোনা আক্রান্ত।

শনিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনিও বাইপাসের একটি হাসপাতালে চিকিত্‍সাধীন আছেন। রবিবার রাত থেকে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। প্রসঙ্গত রাজ্যে সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। রাজ্যের সবকটি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে শহর কলকাতায়।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সংক্রামিত হয়েছেন ২৭৫২ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮৪ জন।এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এই ৫৪ টি মৃত্যু নিয়ে কলকাতায় করোনা ভাইরাসে সার্বিক মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮৫।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর