করোনার দাপট অব্যাহত রাজ্যে, আজ আক্রান্ত ২ হাজার ৭৫২ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় কাঁপছে কলকাতা, এদিনে মৃত্যু ৫৪ জনের, সংক্রমনে পাল্লা উত্তর দক্ষিনের। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলাগুলিও।

আরও পড়ুনঃ করোনা দূর করতে সান ফার্মা বাজারে আনল ওষুধ “ফ্লুগার্ড”, মিলবে সামনের সপ্তাহেই।

সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৩৫-৪০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। রাজ্যের সবকটি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে শহর কলকাতায়। রাজ্যে গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ২৭৫২ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮৪ জন। এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।

এই ৫৪ টি মৃত্যু নিয়ে কলকাতায় করোনা ভাইরাসে সার্বিক মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮৫। গত ২৪ ঘন্টায় কলকাতাতে সুস্থ হয়ে উঠেছেন ২০৬৬ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৮৪ জন। কলকাতার পর এদিন সবচেয়ে বেশি সংক্রামিতের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগণা জেলায়। এই জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। যা নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭ হাজার ৪৩১। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যা নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০৩ টি। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৮৩৪ জন।

যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪০ জন। উত্তর ২৪ পরগণায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৯৪। উত্তর ২৪ পরগণার পর এদিন সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিন ২৪ পরগণা জেলাতে। জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। জেলায় মত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৬২ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই ৬টি মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০০। দক্ষিন ২৪ পরগণায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৭৫জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর