করোনা দূর করতে সান ফার্মা বাজারে আনল ওষুধ “ফ্লুগার্ড”, মিলবে সামনের সপ্তাহেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাম ট্যাবলেট পিছু ৩৫ টাকা। কোভিড-১৯-এর মৃদু বা মাঝারি লক্ষণ ঠেকাতে নতুন ওষুধ ফ্যাভিপিরাভির বাজারে আনল ওষুধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস্‌। মঙ্গলবার নতুন এই ওষুধের উদ্বোধন করেছেন কোম্পানির সিইও কীর্তি গনোরকর। ওরাল অ্যান্টি-ভাইরাল ওষুধ ফ্যাভিপিরাভিরই আমাদের দেশে একমাত্র অনুমোদিত ওষুধ যেটার মৃদু কোভিডের লক্ষণ রোখার ক্ষমতা আছে।

আরও পড়ুনঃ ফের টলিপাড়ায় করোনা হানা, আক্রান্ত হলেন ‘কৃষ্ণকলি’র ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য।

এই অর্থনৈতিক সঙ্কটের সময়ে কম দামে মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানালেন কীর্তি। কোম্পানির তরফে জানানো হয়েছে, সরকার এবং চিকিত্‍সক মহলের সঙ্গে মিলে তারা কাজ করবে যাতে এই ফ্লুগার্ড সারা দেশের সর্বত্র সহজলভ্য হয়।সান ফার্মার এই ফ্যাভিপিরাভির-সমৃদ্ধ ওষুধটির নাম ফ্লুগার্ড (FluGuard)। ২০০ মিলিগ্রামের প্রতিটা ট্যাবলেটের দাম ৩৫ টাকা পড়বে বলে জানিয়েছে সংস্থা। চলতি সপ্তাহ থেকেই ওষুধটি পাওয়া যাবে।

বিশ্বের বৃহত্তম জেনেরিক ওষুধ প্রস্তুতকারীদের তালিকায় রয়েছে সান ফার্মা। সংস্থা জানিয়েছে, তাদের তৈরি এই ওষুধটির দাম যাতে নাগালের মধ্যে থাকে, সে দিকে বিশেষ নজর রাখা হয়েছে। প্রসঙ্গত বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ পেরিয়ে গিয়েছে। রাজ্যের অবস্থাও খুব একটা ভালো না। প্র্য প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সাথে মৃত্যুর সংখ্যাও।

ফলে করোনা হবার দীর্ঘ ৫ মাস পর ভারতে করোনার ওষুধ আপামর জনসাধারণের মনে করোনার সাথে লড়তে কিছুটা সাহস যোগাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর