নজরবন্দি ব্যুরোঃ দিন দুয়েক আগেই জানা গিয়েছিল যে টেলিপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘কনে বউ’ এবং ‘কৃষ্ণকলি’র বহু কলাকুশলীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল ‘কৃষ্ণকলি’র অশোক অর্থাৎ ভিভান ঘোষেরও।
আরও পড়ুনঃ রেকর্ড টেস্ট দেশে, কিছুটা কমলো সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৬ জন।
এবার সেই ধারাবাহিকেরই মূল চরিত্র ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। এদিন তার রিপোর্ট পজিটিভ আসে।তিনি বলেন, “আজ সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি হোম কয়ারেন্টাইনে আছি।
রিপোর্ট আসার পর বাবা-মাকে নিজের থেকে আলাদা রেখেছি। আমি কোনও জিনিসের গন্ধ পাচ্ছিলাম না। সন্দেহ হতেই পরীক্ষা করাই। অপতত আমার জ্বর নেই। প্রয়োজনে বাড়ি থেকে শুটিং করে পাঠাতে পারি।লকডাউনের মধ্যেও শুটিং করে আমার অভ্যেস হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বলবো, সাবধানে থাকুন।
“সোমবারও ‘নিখিল’ ওরফে নীল শুটিং-এ যান। এদিন ক্লোজ শট ছিল। সেই ভাবেই শুটিং করা হয়েছে। সূত্রের খবর, ‘আপাতত ওই ধারাবাহিকের অন্য কলাকুশলীদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে না।



