রেকর্ড টেস্ট দেশে, কিছুটা কমলো সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৬ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা সংক্রমের নিরিখে গোটা বিশ্বে এখন এক নম্বরে আমাদের দেশ ভারত। এখন ২ দিন ধরে সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়াছে।  গত ২৪ ঘণ্টায় দেশের আক্রান্ত হয়েছেন ৫২ হাজার মানুষ। এই সংখ্যা ছিল সোমবার ৫৩ হাজার।

আরও পড়ুনঃ কোভ্যাকসিন পরীক্ষায় অনুপযুক্ত ২০ শতাংশ, কারণ তাঁদের দেহে রয়েছে এন্টিবডি, জানালো এইমস।

কিন্তু সংক্রমণের হারের দিক থেকে এইটা বেশ উদ্বেগ জনক। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে আজ আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৫০ জন। জানিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে এখনো চিকিৎসা চলছে ৫ লাখ ৮৬ হাজার ২৯৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখ ৩০ হাজার ৫১০ জন মানুষ। 

এখন উদ্বেগের বিষয় হল গত ৬ দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে সুস্থ হবার হারও বেশ খানিকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮০৩ জন করোনা আক্রান্তের। এই ৮০৩ জন কে নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৯৩৮ জন মতো।

আজ মঙ্গল বার করোনা পরীক্ষা হয়েছে রেকর্ড পরিমানে, পরীক্ষা হয়েছে এক দিনে ৬লাখ ৬১ হাজার মতো। ফলে দেশে মোট করোনা টেস্ট হল ২ কোটি ৮ লাখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর