রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

সোমবার রাম মন্দিরের উদ্বোধনের পর মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। দান গ্রহণের জন্য ১০ টি কাউন্টার। অনলাইন ডোনেশনের ব্যবস্থা করা হয়েছিল। সূত্রে খবর, রাম মন্দিরে আসা ভক্তরা মন খুলে দান করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবসান হয়েছে কয়েক বছরের প্রতীক্ষার। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। শিল্পপতি মুকেশ আম্বানি থেকে শুরু করে অভিনেতা অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভট্ট, প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর সহ প্রমুখ। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। জানেন কি প্রথম দিনেই দান বাক্সে কোটি কোটি টাকা (Donation at Ram Mandir) জমা পড়ল। টাকার অঙ্ক কোথায় গিয়েছে, শুনলে চমকে যাবেন।

রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

আরও পড়ুন: ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ইম্যানুয়েল মাকরঁ

সোমবার রাম মন্দিরের উদ্বোধনের পর মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। দান গ্রহণের জন্য ১০ টি কাউন্টার। অনলাইন ডোনেশনের ব্যবস্থা করা হয়েছিল। সূত্রে খবর, রাম মন্দিরে আসা ভক্তরা মন খুলে দান করেছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদের এক সদস্য জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার দুদিনেই প্রায় ৫ লক্ষ করে ভক্তের সমাগম হয়েছিল। প্রথম দিনেই দান বাক্সে জমা পড়েছে কয়েক কোটি টাকা। এখনও পর্যন্ত যে হিসেব হয়েছে তাতে বলা হচ্ছে, প্রথম দিনে অনলাইনে ও দান বাক্সে সব মিলিয়ে জমা পড়েছে ৩ কোটি ১৭ লক্ষ টাকা।

রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

রাম মন্দির (Ram Mandir) দর্শনের উৎসাহে মন্দির চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে সাময়িক ভাবে মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়। মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশবাহিনী। উত্তরপ্রদেশ প্রশাসন ইতিমধ্যেই নেতা-মন্ত্রী ও তারকাদের তাঁদের রাম মন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন।

রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা
রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মন্ত্রিসভার সদস্যদের রাম মন্দিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ভিআইপিরা রাম মন্দিরে গেলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে সাধারণ দর্শনার্থীদের সমস্যা হতে পারে। গত ২২ জানুয়ারি রম মন্দির উদ্বোধন নিয়ে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। দেশে এক ইতিহাস সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত