রাত পোহালেই ২৬ শে জানুয়ারি। ভারতের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। এই বছরের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ও ফ্রান্সের ষষ্ঠ নেতা ইম্যানুয়েল মাকরঁ । আজ ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে পা রাখতে চলেছেন তিনি। দু’দিনের ভারত সফর শুরু করবেন রাজস্থান থেকে।



আরও পড়ুন : ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সফরসঙ্গী হিসাবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁরা ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং একটি রোড-শোয়েও অংশগ্রহণ করবেন। প্রতি বছরের ন্যায় এই বছরও দিল্লির কর্তব্য পথে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে,



বৃহস্পতিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ জয়পুর বিমানবন্দরে নামবে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ-র বিমান। রাত ৮টা ৫০ মিনিট নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তবে দুদিনের সফরে বিলাসবহুল তাজ রামবাগ প্যালেস হোটেলে ভারত এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।

৭৫ তম সাধারণতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ইম্যানুয়েল মাকরঁ
আশা করা হচ্ছে যে, ভারতের প্রস্তাবিত ২৬টি রাফাল-এফ এবং ৩টি স্করপেন সাবমেরিনও তাঁদের আলোচনায় স্থান পাবে। প্রসঙ্গত, একেবারে শেষ মুহুর্তে সাধারণতন্ত্র দিবসের এই আমন্ত্রণ গ্রহণ করেন ফ্রান্সের রাষ্ট্রপতি। এর থেকে বোঝা যায় ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক কত মজবুত।







