ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা

সাধারণত প্রথম ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে যে মাসে পাঁচটি শনিবার পড়ে যায় সেক্ষেত্রে প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর শুরু হতে না হতেই আমরা এখন জানুয়ারির শেষভাগে এসে পৌঁছেছি। ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে কদিন ব্যাংক বন্ধ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত তালিকা থেকে জেনে নিন। সেইমত সময় করে জরুরী কাজ করে নিন। ছুটির তালিকা হিসেবে সব রাজ্যে ব্যাংক বন্ধের তারিখ এক হয় না। রাজ্য ভিত্তিক ছুটি হয়। জাতীয় ছুটি ছাড়া আরও নানা কারণে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে ব্যাংক বন্ধ (Bank Holidays in February) থাকতে পারে।

ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা

আরও পড়ুন: কুয়াশার চাদরে ঢেকেছে শহর, সপ্তাহান্তে ফের হাওয়া বদল

বছরের ১২ মাসের মধ্যে দ্বিতীয় মাস ফেব্রুয়ারি, লিপ ইয়ার হলেও যার স্থায়ীত্ব সবচেয়ে কম (লিপ ইয়ারে ২৯ দিন, অন্যথায় ২৮ দিন)। ১০ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় শনিবার, সব রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) লুই-গাই-নি উপলক্ষ্যে কেবল মনিপুরে ব্যাংক বন্ধ থাকবে। ১৯ ফেব্রুয়ারি শিবাজী জয়ন্তী উপলক্ষ্যে মহারাষ্ট্রে ব্যাংক বন্ধ থাকবে। ২৪ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার, তাই সব রাজ্যেই ব্যাংক বন্ধ থাকবে।

ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা
ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা

রবিবার করে সাধারণ ছুটি থাকে। ২০২৪- এর ফেব্রুয়ারিতে মোট ৪ টি রবিবার পড়ছে। ফলে সব মিলিয়ে আগামী মাসে ৮ দিন ছুটি থাকবে। রিজার্ভ ব্যাংক আগেই জানিয়েছে, চলতি বছরে মোট ৮১ দিন ব্যাংক বন্ধ থাকবে।

ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা

ফেব্রুয়ারিতে কদিন ব্যাংক বন্ধ, জেনে নিন ছুটির তালিকা

উল্লেখ্য, ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে ব্যাংকের ছুটি যেগুলি দেওয়া হয় কেন্দ্রের তরফে, তা তিনভাগে বিভক্ত। সাধারণত প্রথম ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে যে মাসে পাঁচটি শনিবার পড়ে যায় সেক্ষেত্রে প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাংক বন্ধ থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন