Passkey: বিশ্ব পাসওয়ার্ড দিবসে Google নিয়ে এলো বিশেষ ব্যবস্থাপনা, এখন Password এর পরিবর্তে লাগবে Passkey

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুগল একাউন্ট লগ ইন করতে পাসওয়ার্ড লাগে। এতকাল ধরে এই ব্যবস্থাই চলে আসছিল। কিন্তু এই নিয়মে আসল নয়া পরিবর্তন। এখন থেকে আপনার পরিচয় যাচাই করতে ডিভাইসের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করা হবে। password এর বদলে লাগবে passkey

আরও পড়ুনঃ পোশাকের ধারালো তারে ক্ষতবিক্ষত হয়ে গেল উরফি! তবুও মুখে হাসি তারকার

পাসওয়ার্ডহীন ভবিষ্যতের জন্য একটি বড় পরিকল্পনা করা হচ্ছে। তবে এই নয়া পদ্ধতির একমাত্র লক্ষ হল বিভিন্ন হ্যাকারদের থেকে সাধারণ মানুষদের রক্ষা করা। কারণ বর্তমান সমাজে হুর হুর করে বাড়ছে হ্যাকারদের সংখ্যা। কারণ আপনার গুগল পাসওয়ার্ড কব্জা করা তাঁদের পক্ষে খুব সহজ সে আপনি যতই কঠিন বা জটিল পাসওয়ার্ড ব্যাবহার করুন না কেন।

বিশ্ব পাসওয়ার্ড দিবসে Google নিয়ে এলো বিশেষ ব্যবস্থাপনা, কিন্তু কীভাবে সেটআপ করবেন এই passkey?

তাই এই নতুন ব্যবস্থাপনা মাধ্যমে আপনি কোন প্রকার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো গুগল একাউন্ট লগ ইন করতে পারবেন। যদিও এই পরিকল্পনা একদম নতুন নয়, ২০২২ সালেই সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানিয়েছিল, পাসওয়ার্ডের বিকল্প তাঁরা নিয়ে আসছে। Google Passkey বিশেষত যেকোনো মানুষের পরিচয় যাচাই করতে ডিভাইসের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করবে।

বিশ্ব পাসওয়ার্ড দিবসে Google নিয়ে এলো বিশেষ ব্যবস্থাপনা, কিন্তু কীভাবে সেটআপ করবেন এই passkey?

কিন্তু কীভাবে সেটআপ করবেন এই passkey? প্রথমে ফোন অথবা যেকোনো ডিভাইস থেকে যেকোনো একটা ব্রাউজার খুলে নিন। এরপর g.co/passkeys অপশনে যান ওখানে Google Passkey নামে অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। এরপর সেই gmail অ্যাকাউন্টের আইডি এবং password দিয়ে দিন।

বিশ্ব পাসওয়ার্ড দিবসে Google নিয়ে এলো বিশেষ ব্যবস্থাপনা, কিন্তু কীভাবে সেটআপ করবেন এই passkey?

বিশ্ব পাসওয়ার্ড দিবসে Google নিয়ে এলো বিশেষ ব্যবস্থাপনা, কিন্তু কীভাবে সেটআপ করবেন এই passkey?

এরপর লগ ইন করলেই একেবারে তৈরি হয়ে যাবে আপনার passkey. এরপর use passkey অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী পদ্ধতিতে আপনি আপনার পরিচয় যাচাই করে নিন। এরপর আপনার কাছে কনফার্মেশন মেসেজ এলেই আপনি বুজতে পারবেন কাজটি সম্পূর্ণ হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত