নজরবন্দি ব্যুরোঃ দই খেতে ভালো বাসেনা এমন মানুষ খুব কমই আছেন। বাঙালীদের শেষ পাতে দই চাই ই চাই। দই ছাড়া ঠিক বাঙালীর জমে না। তবে সব সময় দোকান চলতি দই পাওয়া সম্ভব হয়না। তবে আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে দই পাততে পারেন। আজ রইলো মিষ্টি দই তৈরির সহজ রেসিপি। টক দই হয়তো সবাই বানাতে পারেন কম বেশি কিন্তু মিষ্টি বানানো খানিকটা কঠিন।
আরও পড়ুনঃ বর্নভিটা নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এলো, সতর্কতা জারি করল হু



উপকরন
চিনি
দুধ
জল
মাটির হাড়ি
তোয়ালে
দোকানের আগের দই



প্রণালী
প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে। এর পর ওই পাত্রটিতে ১ কাপ চিনি নিয়ে নিতে হবে। এরপর তাঁর মধ্যে ৪ চামচ চিনি দিয়ে দিতে হবে। এর পর সেটা আসতে আসতে অল্প আঁচে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলাইজড হচ্ছে। এরপর তাঁর মধ্যে অল্প অল্প করে এক থেকে দু কাপ পর্যন্ত দুধ যোগ করতে হবে। এবং অনেক্ষন পর্যন্ত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধ ফুটে উঠছে। দুধ টা ফুটে উঠলে তাঁর মধ্যে আরও এক থেকে দুই লিটার দুধ যোগ করে দিতে হবে। এরপর দুধের রঙ বাদামি না হওয়া পর্যন্ত ১০ মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে। এর পর আঁচ বন্ধ করে ঠাণ্ডা করতে দিতে হবে।
কিকরে সহজ উপায়ে বানাবেন মিষ্টি দই! জেনে নিন

এর পর একটা ছাঁচের মধ্যে দোকানের দই যোগ করতে হবে। এবং ওর মধ্যে ওই ঈষৎ উস্ন দুধটা যোগ করে দিতে হবে। এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এর পর সমগ্র মিশ্রণটি মাটির হাড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর হাড়ির মুখ টা একটা তোয়ালের সাহায্যে ঢেকে রাখতে হবে। এর পর একটা পাত্রের মধ্যে অল্প পরিমানে জল নিয়ে ওর মধ্যে হাড়ি টি রেখে কিছুক্ষণ ফোটাতে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর নামিয়ে ঠাণ্ডা করতে দিতে হবে।








