নজরবন্দি ব্যুরোঃ এখন গরম কাল। আর এই গরম কালে রোদ গরমে ত্বকের জেল্লা বেশ কিছুটা কমে যায়। আর ট্যানের মতো সমস্যা দেখা যায় এই গরমকালে। ট্যান ছাড়াও বিভিন্ন ত্বকের সমস্যা এবং লালচে ভাব ছাড়াও ঘামাছি ফোড়ার মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে বেশ কিছু ঘরোয়া উপায়েই এই সমস্যা দূর করা সম্ভব।
আরও পড়ুনঃ পিৎজা বানালেন শাহরুখ! কার জন্য?



তরমুজ তো গরমকালে খুব উপকারী একটা ফল ও খেতেও খুব সুন্দর। তবে তরমুজ স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও খুব ভালো। প্রথমে মুখ টা ঠাণ্ডা জল দিয়ে ভালকরে ধুয়ে দিন। এরপর এক টুকরো তরমুজ নিয়ে মুখে খুব ভালো ভাবে ঘোষে নিন। এটি ত্বকের জালা পোড়া কম করার পাশাপাশি। ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।



এছাড়া আপনারা তরমুজ কে সান্স কিরিম হিসেবেও ব্যাবহার করতে পারেন। আপনারা বাইরে যাওয়ার আগে এক টুকরো তরমুজ নিয়ে মুখে তাঁর রস ঘোষে নিতে পারেন। কারণ তরমুজের রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা সূর্যের ক্ষতিকারক রে থেকে আমাদের ত্বক কে রক্ষা করে।
গরমকালে ব্যাস্ত জীবনে ত্বকের জেল্লা বজায় রাখবেন কি করে? তরমুজের রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে

এছাড়া আপনারা তরমুজের রস ফেস প্যাক হিসেবেও ব্যাবহার করতে পারেন। তাঁর জন্য আপনাকে প্রথমে তরমুজের রস বের করে নিতে হবে। এর পর ওই রসের মধ্যে থেকে দানা গুলো বের করে সম্পূর্ণ রস টা মুখে মেখে নিতে হবে। ফলে ত্বকের জেল্লা অনেকাংশে বেড়ে যাবে।








