নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ নামটা শুনলেই হাজার হাজার মেয়ের মনে ঝড় ওঠে। কিং খানের অসংখ্য ফ্যান। তাঁর সাথে শুধু মাত্র একবার দেখা করার জন্য পাগল হয়ে যায় তাঁরা। একটি ছবি তোলা তাঁর কাছে স্বপ্ন। তবে তাঁর ফ্যান দের মধ্যে বেশিরভাগ ই রয়েছে মহিলা। তবে আবার এক ভক্তের স্বপ্ন পুরন হল।
আরও পড়ুনঃ কিকরে সহজ উপায়ে বানাবেন মিষ্টি দই! রইলো রেসিপি



এবার তাঁর সাথে দেখা করা বা ছবি তোলা নয় স্বয়ং পিৎজা বানিয়ে খাওয়ালেন এক ফ্যান কে। তবে ইনি কোন সাধারণ ফ্যান নয়। ইনি একজন মডেল। কিং খানের এই ফ্যান মডেলের নাম নভপ্রীত কৌর। কিং খান নিজের হাতে তাঁকে রেধে খাওয়ালেন সেটা ওই মডেল ও প্রথমে বিশ্বাস করতে পারেনি। আবেগ প্রবন হয়ে যান ওই মডেল ওরফে ফ্যান।


তবে বলাবাহুল্য বলিউডের বাদশা কিন্তু রান্নাবান্না তেও এক্সপার্ট। তিনি যদিও আগে রান্না করতে পারতেন না। তবে করোনা পরিস্থিতিতে তিনি রান্না বান্না ভালো করে শিখেছেন। সামাজিক মাধ্যমে সেই পিৎজার ছবি শেয়ার ও করেছেন অভিনেতা। কিং খানের ভক্তরা প্রথমে সেই পিৎজা দেখে খুশি হলেও পরে যখন জানতে পারে তিনি তাঁর ফ্যান এর জন্য বানিয়েছেন তখন কিছুটা নারাজ হন।
পিৎজা বানালেন শাহরুখ! বলিউডের বাদশা কিন্তু রান্নাবান্না তেও এক্সপার্ট

সেই পিৎজা বানানোর ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে বাড়িতে আসা অতিথিদের জন্য পিৎজা বানিয়েছিলেন কিং খান। সেই খানে আমন্ত্রিত ছিলেন ওই মডেল ও। আর তিনি ব্যাক্তিগত ভাবে তাঁর ফ্যান ও ফলে তাঁর সেই সৌভাগ্য হয়।








