নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতা দিবসে সারাদিন কেমন কাটবে? ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
আরও পড়ুনঃ শ্রাবণ মাসেই কেন ঘটা করে শিবপুজো হয়? পঞ্চম সোমবারে কিসে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেবে?


জ্যোতিষ মতে আজকের রাশিফলে (Ajker Rashifal) বলা হচ্ছে, ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। মকর ও কুম্ভে এই রাশির ব্যপক প্রভাব পড়তে চলেছে। একনজরে দেখা যাক এই দুই রাশিতে কী কী ঘটতে চলেছে।

মেষ (Aries): এই রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। উৎসাহ বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পাবে শিগগিরই। মানুষের সঙ্গে মিশতে পারবেন সহজেই। অনেক আবেগপূর্ণ বন্ধন তৈরি হবে।

বৃষ (Taurus): নিজের সততা এবং সরলতা বজায় রাখুন। জীবনে অনেক গোপনীয়তা বজায় থাকবে। সত্যকে ধামাচাপা দেওয়ার প্রলোভনের মুখোমুখি হবেন। ব্যক্তিগত বিষয় সহ আর্থিক লেনদেনের ব্যাপারে উন্মুক্ত থাকুন।



মিথুন (Gemini): জীবনে বেশ কিছু অস্পষ্টতা সৃষ্টি করতে পারে। কী করা উচিত এবং কী উচিত নয় সেই নিয়ে দ্বন্দ্ব লেগে থাকবে। বর্তমান সম্পৃক্ততা নিয়ে নিজেকে উন্নত করে তুলুন।

কর্কট (Cancer): দৃষ্টিভঙ্গি ক্রমাগতই বৃদ্ধি পাবে। জীবনের লক্ষগুলি সুনিশ্চিতভাবে অর্জন করার চেষ্টা করুন। নিজের উপর বিশ্বাস রাখুন। আকাঙ্খা ছাড়বেন না।

সিংহ (Leo): সুযোগ আসতে চলেছে। নিশ্চিতভাবে সুন্দর ধারণাগুলোর প্রয়োগ ঘটান। কাজের অনুপ্রেরণা বজায় থাকবে। সহকর্মীদের কাছে নিজের বুদ্ধি এবং আকর্ষণ মনোভাব বজায় রাখুন।

কন্যা (Virgo): দুই রকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, উৎসাহিত হতে পারেন আবার নিজের জায়গায় স্থায়িত্বও বজায় থাকতে পারে। সহজেই কোনও জিনিস পছন্দ করবেন না, সমস্যা হতে পারে। নিজের পছন্দ অনুযায়ী কাজ করুন এবং নিজেকে উপভোগ করুন।

তুলা (Libra): ব্যবসায়িক ক্ষেত্রে এটি একটি দারুণ সময়, কাজে লাগান। মনের উপযোগী কাজ করুন। সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন, পরে যেন অনুশোচনা না হয়। আর্থিক ব্যয়ের ক্ষেত্রে নিশ্চিত হন যে আপনি সঠিক খাতে এটি খরচ করছেন।

বৃশ্চিক (Scorpio): ইতিবাচক ইঙ্গিত রয়েছে। অতীতের ভুল থেকে বেরিয়ে আসুন। অন্যদের মনে নিজের সম্বন্ধে ভালও ধারণার জন্ম দিন। কর্মে পার্টনারদের ক্ষেত্রে সন্দেহের সুবিধা করে দিন।

ধনু (Sagittarius): আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। অল্প সময়ের মধ্যেই ভবিষ্যতের জন্য ভালও কিছু আশা করতে পারেন। অতীতের প্রচেষ্টা এবং কৃতিত্বের জন্য সমৃদ্ধি পেতে চলেছেন। অন্যের ভালও পরামর্শগুলো কাজে লাগান।

মকর (Capricorn): উদ্দেশ্য পরিপূর্ণ করার চেষ্টা করুন। নিজেকে শান্ত রাখুন। অল্পবয়সিদের ক্ষেত্রে প্রেমের সুযোগ ভালই আছে। অপরের সহায়তা করুন।

কুম্ভ (Aquarius): পারিবারিক উন্নতি বজায় থাকবে। পছন্দের জিনিস গুলির প্রতি মন তৈরি করুন। এমনকি যখন আপনি একটি নির্দিষ্ট বিকল্পে স্থির হোন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরে বিষয়গুলি বিলম্বের কারণ।
স্বাধীনতা দিবসে সারাদিন কেমন কাটবে? কার ভাগ্যে মিলবে অর্থের ভাণ্ডার?

মীন (Pisces): নিজের পক্ষ নেওয়ার এবং রক্ষা করার সুযোগ হাতছাড়া করবেন না। মেজাজ হারাবেন না, অপরকে দিয়ে নিজের কাজ করাবেন না। এমন কিছু বলবেন না, যা অন্যকে আঘাত দেয়।







