নজরবন্দি ব্যুরোঃ বিস্কুট এমন একটি খাবার যেটি রোজকার জীবনে ব্যবহার হয়। কিন্তু আপনারা কি জানেন খুব সহজেই মাত্র কয়েকটি উপাদানের সাহায্যেই বিস্কুট তৈরি করা যায়। যেটি খেতেও বাইরের বিস্কুটের থেকে সুস্বাধু হয়। এমনকি স্বাস্থ্যকরও হয়। চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি।
আরও পড়ুনঃ বাড়িতেই বানান বর্ধমানের বিখ্যাত মিহিদানা! রইল রেসিপি


উপকরন
ডিম- ২টি
চিনি- এক কাপ
লবণ– পরিমান মত
য়াবিন তেল- পরিমান মত
ময়দা- দুই কাপ
বেকিং পাউডার- এক চিমটি
প্রণালী
প্রথমে একটি পাত্র নিয়ে নিন। এবং পাত্রের মধ্যে ডিম ভেঙ্গে নিয়ে নিন। এরপর ডিমের মধ্যে অল্প পরিমানে নুন এবং চিনি নিয়ে নিন। এরপর তার মধ্যে অল্প পরিমানে তেল দিয়ে দিন। এবং অল্প পরিমানে ওপর থেকে বেকিং সোডা ছড়িয়ে দিন। এরপর সমস্ত উপকরনগুলি ভাল করে মিশিয়ে নিন।


মাত্র দুটি উপাদানে বাড়িতেই বানিয়ে নিন বিস্কুট, রইল রেসিপি
এরপর মিশ্রণটি প্রায় কয়েক ঘণ্টার জন্য ঢাকা দিয়ে রাখুন। এরপর সময় হয়ে গেলে ডোটা হাতের তালুর মধ্যে নিয়ে নিন। এবং দুই তালুর সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নিন। এরপর ওপর থেকে ইচ্ছে মত নকশা করে নিন। এরপর বিস্কুটগুলো এক এক করে ট্রের মধ্যে সাজিয়ে নিন। এরপর ২০ মিনিটের জন্য বিস্কুটগুলো ব্রেক করে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর ঠাণ্ডা হলে চায়ের সাথে পরিবেশন করে দিন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



