নজরবন্দি ব্যুরোঃ যুগ যুগ ধরে বাঙালীর পাতে মিহিদানার জুড়ি মেলা ভার। এই ঐতিহ্যবাহী মিষ্টি বহু প্রাচীন থেকে চলে আসছে। এই মিষ্টি প্রথম আবিষ্কার হয় ১৯০৪ সালে। এবং মিহিদানা যে বর্ধমানেই বিখ্যাত সেকথা কারোরই অজানা নয়। ভৈরবচন্দ্র নাগ সর্বপ্রথম মিহিদানা তৈরি করেন। জানেন কি সেই রেসিপি? কিকরে বানাবেন?
আরও পড়ুনঃ খাসির মাংসের ভিনদেশি পদ, কীভাবে বানাবেন?


উপকরন
বেসন-৩০০ গ্রাম
ফুড কালার-পরিমানমত
চিনি-দুই কাপ
জল-পরিমানমত

প্রণালী
প্রথমে একটি বড় আকারের পাত্র নিয়ে নিন। এরপর পাত্রের মধ্যে বেসন গুলো ভাল করে ঢেলে নিন। এরপর অল্প অল্প করে পরিমান মত জল দিয়ে ব্যাটার বানিয়ে নিন। খেয়াল রাখতে হবে ব্যাটারটি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়। এরপর প্রায় আধা ঘণ্টা থেকে একঘণ্টা একটি পালতা কাপড় চাপা দিয়ে কিছুক্ষন ঢাকা দিয়ে রেখে দিন। এরপর অন্য একটি পাত্র নিয়ে নিন এবং তার মধ্যে এক কাপ জল এবং দুই কাপ চিনি ঢেলে দিন। এরপর বেশ কিছুক্ষণ গ্যাস অন করে নাড়তে থাকুন।


বাড়িতেই বানান বর্ধমানের বিখ্যাত মিহিদানা! দেখুন সেই রেসিপি

এরপর মিষ্টির রস তৈরি হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমানে এলাচ, এবং পাতিলেবুর রস ঢেলে দিন। এরপর মিষ্টির রস ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন। এরপর একটি কড়াই নিয়ে নিন এবং বেশী করে তেল নিয়ে ভালকরে গরম করে নিন। এরপর একটি ছোট ছোট ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিন। এরপর ছাকনীর মধ্যে ব্যাটার দিয়ে কড়াইতে ব্যাটারগুলো ফেলতে থাকুন। এরপর লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিহিদানা।







