নজরবন্দি ব্যুরোঃ খাসির মাংসের ঝোল, বা কোর্মা অনেক কিছুই তো খেয়েছেন। খাসির মাংস একটু অন্যভাবে রেঁধে দেখুন তো। মন্দ হয়না। কিন্তু কীভাবে বানাবেন? এক নজরে দেখে নিন সেই রেসিপি। যা বানাতে খুবই অল্প পরিমানে উপকরন লাগবে।
আরও পড়ুনঃ ঝটপট স্ন্যাক্সে কি তৈরি করা যায়? বানিয়ে ফেলুন গার্লিক চিকেন চিজ বল


উপকরন
খাসির মাংস ১ কেজি
পেঁয়াজকুচি ১ চামচ
রসুনকুচি ১ চামচ
পাপরিকা ১ চামচ
তেজপাতা ২টি
গোলমরিচের গুঁড়া ১ চামচ
দারুচিনি ২টি

আদাকুচি ১ চামচ
জাফরান ভেজানো জল
হলুদগুঁড়া ১ চামচ
নুন পরিমাণমতো
জলপাই তেল ২ চামচ
কিশমিশ ১ চামচ
আলু বোখারা ১০টি
মধু ১ চামচ
ভেজে নেওয়া কাঠবাদাম ১২টা
দারুচিনিগুঁড়া পরিমাণমতো

প্রণালী
প্রথমে খাসির মাংস গুলি কুচি কুচি করে কেটে নিন। এরপর সেই মাংসের মধ্যে পরিমান মত আদাকুচি, হলুদগুঁড়া, পাপরিকা, গোলমরিচের গুঁড়া, নুন মাখিয়ে কিছুক্ষন মেরিনেট করার জন্য রেখে দিন। এরপর একটি কড়াই নিয়ে নিন। তারপর কড়াইয়ের মধ্যে একে একে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, রসুনকুচি রেখে ভালকরে ভেজে নিন লাল লাল করে। এরপর মাংস গুলো দিয়ে দিন। এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিন। এরপর কিছুক্ষনের জন্য মাংসটি দেখে রাখুন যতক্ষণ না পর্যন্ত মাংসটি ভালকরে সিদ্ধ হচ্ছে।


খাসির মাংসের ভিনদেশি পদ, জেনে নিন সেই অন্যস্বাদের রেসিপি

এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমানে কিমার স্টক দিতে থাকুন। এরপর কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখুন। এরপর অন্য আরেকটি প্যান নিয়ে নিন। এবং তার মধ্যে অল্প পরিমানে মাখন দিয়ে গরম করে দিন। এরপর করার মধ্যে একেএকে কিশমিশ, আলু বোখারা দিয়ে ভালকরে ভেজে নিন। এরপর ওপর থেকে বাকি উপকরন গুলো ঢেলে দিয়ে পরিবেশন করে দিন এই অন্য স্বাদের খাসির মাংস।







