নজরবন্দি ব্যুরোঃ বিকেলের জল খাবারে কি খাবেন তা নিয়ে মাথায় হাত পরে যায়? কিংবা অতিথি আসলে বুঝে উঠতে পারেন না তাকে কি খেতে দেবেন? তাহলে ঝটপট স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলতে পারেন গার্লিক চিকেন চিজ বল। খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দেখুন সেই রেসিপি।
আরও পড়ুনঃ বিকেল হলেই মন করে খাইখাই! চিকেন কাঠি কাবাবে হোক রসনাতৃপ্তি, দেখুন রেসিপি


উপকরন
মুরগি মাংসের কিমা-৩০০ গ্রাম
কোয়া রসুন-১০টি
আদা কুচি-এক চা চামচ
পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ
ডিম-৩টি

মোজারেলা চিজ কিউব
ব্রেড ক্রাম্বস-পরিমান মত
হাফ কাপ ময়দা
নুন-পরিমান মত
সাদা তেল-পরিমাণমতো
গোলমরিচ গুঁড়ো-পরিমাণমতো
অরেগানো



প্রণালী
প্রথমে মাংসের কিমা গুলো ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। এরপর আদা এবং রসুন গুলো নিয়ে নিন। এবং মিহি করে কুচিয়ে নিন। এরপর একটি বড় বাটি নিয়ে নিন। এবং বাটির মধ্যে একে একে মাংস, আদা ও রসুন কুচানো, পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, ওরেগানো একসঙ্গে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটি অল্প অল্প করে গোল বলের আকারে গড়ে নিন।
ঝটপট স্ন্যাক্সে কি তৈরি করা যায়? এই ভাবে চিকেন বানিয়ে নিন

বল করার সময় তার মাঝে মোজারেলা কিউব রাখতে ভুলবেন না। এরপর একটি কড়ার মধ্যে তেল গরম করে নিন ভালকরে এরপর ওই আগে থেকে বানানো বল গুলি ময়দা দিয়ে একটা কোট করে নিন। এরপর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিন এরপর আরও একটি কোট করে নিন ব্রেড ক্রাম্বস দিয়ে। এরপর ডুবো তেলে ভালকরে মচমচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গার্লিক চিকেন চিজ বল। এরপর গরম গরম পুদিনা পাতার চাটনি কিংবা টম্যাটো সসের সাথে পরিবেশন করে দিন।








