নজরবন্দি ব্যুরো: নভেম্বর চলে এলেও এখনও সেইভাবে শীত পড়েনি। কিন্তু শীত আসছে মানেই একাধিক সমস্যাও সঙ্গে নিয়ে আসছে। চুলে খুসকি, ত্বকে টান ভাব! আর এই সবের মধ্যেই শীতকালে ফাটা গোড়ালির সমস্যা যেন পিছুই ছাড়ে না। নানান রকমের দামি ক্রিম ব্যবহার করেও কোনও ভালো ফল পাওয়া যায় না।
আরও পড়ুন: রাজধানীতে শনির দশা! আবারও কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬
শীতের সময় রাস্তায় খোলা জুতো পরে বেরোলেই ধুলোবালির সংস্পর্শে এলে পায়ের বারো বাজবেই। এরপরেই ঠিক মত পায়ের ত্বক যত্ন না নিলে অতিরিক্ত শুষ্ক হয়ে তা ফাটতে শুরু করে। কিন্তু কীভাবে শীত আসার আগে পায়ের যত্ন নেবেব? খুব সহজেই এই সমস্যা দূর করতে পারবেন আপনিও। কীভাবে ? জেনে নিন…

সর্ব প্রথম, বাইরে থেকে বাড়িতে ফিরেই আগে পা পরিষ্কার করুন। এর জন্য কিছুক্ষণ ইষদুষ্ণ জলে পা ডুবিয়ে বসে থাকুন। তাছাড়াও এই জলে মেশাতে পারেন বাথ সল্ট, লেবুর রস কিংবা গোলাপ জল। এতে পায়ের চামড়া নরম হবে এবং নখের কোণে জমে থাকা ময়লা উঠে যাবে। পাশাপাশি পায়ের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে। আর পা পরিষ্কারের হয়ে যাওয়ার পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে আপনার পা ভালো থাকবে।

শুষ্ক আবহাওয়ায়তে গোড়ালি ফাটার সমস্যায় ভোগেন, এই ঘরোয়া টোটকার সাহায্যেই যত্ন নিন পায়ের…
২য়ত, শীতকালে যতটা পারবেন ঢাকা জুতো পরুন। এতে পা অনেক বেশি সুরক্ষিত থাকবে। পাশাপাশি ফাটা গোড়ালি কোনও ভাবেই ময়লা-জীবাণুর সংস্পর্শেও আসবে না। তাছাড়াও এই সময় আপনি পায়ের ত্বকের এক্সফোলিয়েট করতে পারেন। এর জন্য হিমালয়ান পিঙ্ক সল্টের সঙ্গে এসেনশিয়াল অয়েল ও গোলাপ জল মিশিয়ে ফুট স্ক্রাব করুন। এতে আপনার পায়ের পাতায় রক্ত সঞ্চালনেও সাহায্য করবে। এছাড়াও ফাটা গোড়ালির সমস্যা থেকে নিস্তার পেতে পায়ে কলার খোসার প্যাকও বানিয়ে নিতে পারেন। কিংবা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মধু বা ঘি মাখুন।




