Earthquake: রাজধানীতে শনির দশা! আবারও কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজধানীতে শনির দশা! আবারও ভুমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লি। জানা গিয়েছে, সোমবার বিকেলে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। সূত্রের খবর, বিকেল ৪টে ১৬ মিনিটে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। এবারে উৎসস্থল ছিল নেপাল।

আরও পড়ুন: Akhil Giri Controversy: রাজ্যপালকে নিশানা! অখিল গিরির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে সরব শুভেন্দু

প্রসঙ্গত, গত শুক্রবার মধ্যরাতেও কেঁপে উঠেছিল দিল্লি। তবে শুধু দিল্লিই নয়, উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছিল কলকাতাতেও। আর সেই কম্পনের ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার বিকেলে ফের ভূমিকম্পে হল রাজধানীতে।

রাজধানীতে শনির দশা, তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি

এরপরে শনিবার রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল রাজধানীতে। সেবারে রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। কম্পনের উৎসস্থল ছিল নেপাল। অন্যদিকে, নেপালে ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পে মৃতের সংখ্য়া ছারিয়েছে ১৫০। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে চলছে উদ্ধারকার্যও।

রাজধানীতে শনির দশা, তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি

রাজধানীতে শনির দশা, তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি

জানা যাচ্ছে, এই নিয়ে তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি। এদিকে, সোমবার বিকেলে ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৫.৬। এদিকে, সোমবার নেপালেও জোরালো কম্পন অনুভূত হয়। যদিওবা এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

রাজধানীতে শনির দশা, তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন