নজরবন্দি ব্যুরোঃ নয়ের দশকের শুরুতে কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া অত্যাচার নিয়ে তৈরি হওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মোদি। দলীয় সাংসদদের মোদি বার্তা দেন ছবিটিকে সমর্থন করার জন্য।
আরও পড়ুনঃ রামপুরহাট ঘটনার প্রতিবাদে সুর চড়াচ্ছে বিজেপি, রাজপথে নামছে গেরুয়া শিবির
সেই সঙ্গে অভিযোগ করেন গবেষণালব্ধ ও সত্যনিষ্ঠ ছবিটির বিরুদ্ধে কেউ কেউ চক্রান্ত করতে শুরু করেছেন। তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ”বাকস্বাধীনতার ধ্বজাধারী জামাতরা গত পাঁচ-ছয় দিন ধরেই ক্ষোভে ফুঁসছেন। তথ্য ও সত্যের ভিত্তিতে সিনেমাটির বিচার না করে সেটিকে খাটো করে দেখাতে প্রচার চালানো হচ্ছে।”

বিবেক অগ্নিহোত্রীর এই ছবি বক্সঅফিসে যেমন ঝড় তুলেছে তেমনি গোটা ভারতবর্ষে এই ছবি নিয়ে তৈরি হয়েছে উৎসাহ এবং সেই সঙ্গে বিতর্ক। এই ছবি কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি। ফলে এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনীতি।
মোদির পর এবার শাহ, ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
তাই প্রধানমন্ত্রীর পর এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলকে এই ছবি দেখার অনুরোধ করলেন। গতকাল আমেদাবাদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমিত শাহ কাশ্মীর ফাইলস সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, “যারা এখনো দেখেননি তাদের অবশ্যই কংগ্রেস শাসনে কাশ্মীরকে সন্ত্রাস ও নিসংসতা কতটা গ্রাস করেছিল তা জানতে এই ছবিটি দেখে আসুন”।








