নজরবন্দি ব্যুরোঃ ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার ছাওয়ালগাম এলাকায় চলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। চলে শুক্রবার সকাল অবধি। দীর্ঘ সময় ধরে গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এর মধ্যে একজন হিজবুল মুজাহিদিনের অপারেশনাল কম্যান্ডার বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরি পণ্ডিতদের দোকানে ঢুকে গুলি চালালো জঙ্গি, নিহত ১
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গিরা আত্মসমর্পণ করতে না চাইলে শুরু হয় গুলির লড়াই। রাত থেকেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। বৃহস্পতিবার রাতে একজনকে খতম করার পর শুক্রবার সকালে আরও একজনকে খতম করে ভারতীয় সেনা। নিহত দুই জনের নাম সিরাজ মৌলবী এবং ইয়ারা ভাট। এরা প্রত্যেকেই মুজাহিদিনের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৬ থেকে ভারতে বসে একের পর এক অপারেশন চালিয়ে এসেছে সিরাজ। হিজবুলের ‘এ প্লাস প্লাস’ সদস্য হিসাবেই পরিচিতি ছিল তাঁর। এখনও অবধি তাঁর বিরুদ্ধে ১৯ টি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য এক জঙ্গি সদস্য ইয়ারা চলতি বছরেই হিজবুলে যোগদান করে। তাঁর বিরুদ্ধেই দুটি এফআইআর জমা পড়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, বৃহস্পতিবার শ্রীনগর -এর বেমিনা এলাকায় পুলিশের এনকাউন্টারে এক জঙ্গিকে খতম হয়। আমির রিয়াজ নামের ওই জঙ্গি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এমনকি পুলওয়ামার সেনা শহীদের ঘটনায় পিছনে যুক্ত জঙ্গি সংগঠন মুজাহিদিন গাজওয়াতুল হিন্দের অন্যতম সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।
কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, বিরাট সাফল্য ভারতীয় সেনার

ঘটনাস্থল থেকে রিয়াজের দেহ উদ্ধারের পাশাপাশি একটি একে ৪৭ সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত দু’দিন ধরে ভারতীয় সেনার একের পর এক অভিযানকে বিরাট সাফল্য বলে মনে করছেন আইজি বিজয় কুমার।
২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ লেগেই রয়েছে। গত মাসে জম্মু-কাশ্মীরে লাগাতার সাধারণ নাগরিকের হত্যার ঘটনায় উপত্যকা ছাড়তে বাধ্য হন বহু মানুষ। পাল্টা জঙ্গিদের জবাব দিতে অভিযান চালায় ভারতীয় সেনা। ১৯ জন জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। চলতি মাসে এই প্রথমবার ফের এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। ঘটনায় খতম হয়েছে ৩ জঙ্গি।



