ভোটের ফলাফল অপেক্ষার, তবে সম্পত্তিতে সব্বাইকে টেক্কা দিলেন হিরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হলফনামায় বিজেপি প্রার্থী হিরণের সম্পত্তি ‘সাড়ে ৪ কোটি’।অনেকদিন ধরে অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ইন্ডাস্ট্রিতে এখন আর সেভাবে কাজ পান না। ওদিকে দীর্ঘদিন সিনেপর্দাতেও তাঁকে আর সেভাবে দেখা যায় না।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী আবাস যোজনায় আর্থিক কেলেঙ্কারি, মামলা দায়ের সিবিআই-এর।

কিন্তু অনেক মানুষেরই হলফনামায় হিরণ চট্টোপাধ্যায়ের  স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। সবমিলিয়ে পদ্ম শিবিরের তারকা প্রার্থীর সম্পত্তির তুল্যমূল্য দাঁড়িয়েছে ৪ কোটিতে। মনোনয়ন পত্র দাখিলের পাশাপাশি তাঁর বিষয়-আশয়ের খতিয়ানও জমা দিয়েছেন খড়গপুরের পদ্ম-প্রার্থী হিরণ।

পদ্মফুলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এর সম্পত্তি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে শোরগোল। একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে সম্ভবত হিরণের সম্পত্তির পরিমাণই সর্বাধিক।

হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মোট আয় ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা। তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মোট আয় ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ২ লক্ষ টাকা। স্ত্রীর হাতে ছিল ২০ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে সঞ্চয় রয়েছে পদ্ম-প্রার্থী এবং তার স্ত্রীর নামে। বিনিয়োগের বহরও প্রচুর। বহু বন্ড, শেয়ার, এনএসএস এবং মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলেছেন হিরণ। এছাড়া, বিজেপি প্রার্থী (BJP) হিরণের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।

অভিনেতার একটি গাড়ি রয়েছে।যার বর্তমান মূল্য ৭ লক্ষ ৬৮ হাজার টাকা। তবে স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। এছাড়াও, গয়নার হিসেব দিয়েছেন হিরণ। তাঁর নামে ৪ লক্ষ টাকার সোনা রয়েছে। স্ত্রীর গয়নার বাজারদর ৬ লক্ষ টাকা।

সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৬ লক্ষ ২ হাজার ৮৯৩ টাকা।আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ১ হাজার ২৮৯ টাকা। সেই প্রেক্ষিতে দু’জনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ- ২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ১৮২ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন