দেবের মুখে ‘জয় শ্রী রাম’ শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

Dev vs Hiran: রামনবমী উপলক্ষে ঘাটালে দুটি পৃথক জায়গায় পুজো দেন তৃণমূল প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দুজনের মুখেই শোনা যায়, 'জয় শ্রী রাম ধ্বনি।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে রামনবমী ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় এক অন্যরকম উত্তেজনা চোখে পড়েছে। শাসক দল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি নিজেদের মত করে রামনবমীর মিছিল বের করছে। এদিন সকালেই রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী দেব (Dev Celebrates Ram Navami)। তাঁর মুখে রামনাম শুনে খোঁচা দিতে ছাড়লেন না প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এনিয়ে শান্ত মেজাজেই জবাব দিলেন দেব। কী বললেন তিনি?

দেবের মুখে 'জয় শ্রী রাম' শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, দ্রুত গতিতে এসে কনভয়ে ধাক্কা, মাথায় গুরুতর চোট

বুধবার রামনবমী উপলক্ষে ঘাটালে আলাদা আলাদা দুটি পৃথক জায়গায় পুজো দেন তৃণমূল প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দুজনের মুখেই শোনা যায়, ‘জয় শ্রী রাম ধ্বনি।’ পুজো দিয়ে একদিকে প্রচারে নেমে জনসংযোগ সারেন দেব অন্যদিকে বাইক র‍্যালিতে অংশ নেন হিরণ চট্টোপাধ্যায়। দেবের মুখে রামনাম নিয়ে বিজেপি প্রার্থীর কটাক্ষ, ‘আজ সকালে দেখেছি তিলক লাগিয়ে রাম নবমী পালন করছে। এরা রাজনীতির জন্য ধর্ম বদলে দেয়। ভোটের জন্য যে কোনও ধর্মে ঢুকে যেতে পারে।’

দেবের মুখে 'জয় শ্রী রাম' শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?
দেবের মুখে ‘জয় শ্রী রাম’ শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

হিরণের মন্তব্যের পাল্টা দেব বলেন, ‘বিজেপি প্রার্থী যদি ইফতার পার্টিতে যেতে পারেন, আমিও রামনবমী পালন করতে পারি।’ তাঁর প্রশ্ন, ‘আমি পুজো করব কি করব না সেটা কি বিজেপির অনুমতি নিয়ে করতে হবে? রাম কি বিজেপির পতাকা নিয়ে জন্মেছিলেন?’ দেবের কথায়, ‘বাংলায় বারো মাসে তেরো পার্বণ। ধর্মের রাজনীতি কারা করছে সেটা আমার কাছে পরিষ্কার। সবথেকে বড় কথা, জনপ্রতিনিধির কোনও ধর্ম হওয়া উচিৎ না তাঁদের একটাই ধর্ম হওয়া উচিৎ মানব ধর্ম।’

দেবের মুখে ‘জয় শ্রী রাম’ শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

দেবের মুখে 'জয় শ্রী রাম' শুনে খোঁচা হিরণের, পাল্টা কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ঘাটাল (Ghatal Loksabha) থেকে অভিনেতা দেবকে প্রার্থী করে বড় চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯-এও ভোটে দাঁড়িয়ে জেতেন। ২০২৪-এর নির্বাচনে ফের তাঁকেই ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে দেবকে একাধিক আক্রমণ করেছেন হিরণ। এবারে তাঁরা ভোটের ময়দানে মুখোমুখি। ফলে আসন্ন নির্বাচনে ঘাটাল যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ঘাটালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর